বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টের নির্বাচনে হুমায়ুন ও খোকন এগিয়ে

sc-elelction-lrg-420160324192005নিজস্ব প্রতিবেদক : আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০১৬-১৭ নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ শেষে রাত ১১টা থেকে চলছে ভোট গণনা। সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনসহ উত্তর- দক্ষিণ ও পশ্চিমের হল রুমগুলোতে একাধারে বিভিন্ন গ্রুপে ভাগ করে ভোট গণনা চলছে।

রাত ১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনে সাদা প্যানেল থেকে সভাপতি পদে সরকার দলীয় ও আওয়মী লীগ সমর্থিত অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং অপরদিকে সম্পাদক পদে নীল প্যানেল অর্থাৎ বিএনপি-জামায়াত থেকে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এগিয়ে রয়েছেন।

জানা গেছে, ইউসুফ হোসেন হুমায়ুন ১৫০০ ভোটের মধ্যে ১১৯ ভোটে এবং খোকন ১৫০০ শত ভোটের মধ্যে ১০৭ ভোটে এগিয়ে আছেন। আওয়ামী লীগ ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে সভাপতি পদে আওয়ামী লীগ থেকে এবং সম্পাদক পদে বিএনপি-জামায়াত সমর্থক নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাত ১১টার কিছু পরে ভোট গণনা শুরু হয়। গণনা শেষে শুক্রবার সকাল ৮টায় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হতে পারে বলে জানান তারা।

বৃহস্পতিবার ভোটের দ্বিতীয় দিনে দুই হাজার ৫৩ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে বুধবার প্রথম দিনে এক হাজার ৮৬৮ জন আইনজীবী ভোট প্রয়োগ করেন। এনিয়ে দু’দিনে মোট তিন হাজার ৯২১ জন ভোটার ভোট প্রয়োগ করেন।

আইনজীবীরা জানান, এ নির্বাচনে মোট ভোটের ৭৮ শতাংশ সদস্যের ভোট বাক্সে পড়েছে। মোট ভোটার হচ্ছেন পাঁচ হাজার ২৩ জন। আইনজীবী সমিতির মিলনায়তনে ৪৩টি বুথে ভোট নেয়া হয়।

এদিকে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে কেন্দ্র করে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে আদালত প্রাঙ্গণ। সাদা ও নীল প্যানেলের পক্ষে ভোট চেয়ে আলাদা আলাদা শ্লোগান দেন আইনজীবীরা। সাদা ও নীল প্যানেলের পক্ষে হেভিওয়েট নেতাদেরকে মাঠে উপস্থিত থেকে ভোট চাইতে দেখা গেছে। তারা স্ব স্ব প্যানেলের পক্ষে ভোট চান।

সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সাতটি সম্পাদকীয় ও সাতটি নির্বাহী সদস্যের পদ রয়েছে। মোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করলেও দুজন প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ৩২ জন।

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বরাবরের মতো মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ‘সাদা’ প্যানেল এবং জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ‘নীল’ প্যানেলের মধ্যে।

নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সম্পাদক পদে ৪ জন , কোষাধ্যক্ষ পদে ২ জন, সহ-সম্পাদক পদে ৫ জন এবং সদস্য পদে ১৪ জন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে ভোটার মোট ৫ হাজার ২৮ জন আইনজীবী।

নির্বাচনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ‘সাদা’ প্যানেল থেকে সভাপতি পদে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে অ্যাডভোকেট আজহার উল্লাহ ভুঁইয়ার নেতৃত্বে একটি প্যানেল এবং অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও সম্পাদক পদে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

সাদা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রমজান আলী শিকদার, সহ-সম্পাদক পদে দুজন হচ্ছেন একেএম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ প্যানেল থেকে সদস্যপদে প্রার্থীরা হলেন কুমার দেবুল দে, খান মুহাম্মদ শামিম আজিজ, মো. আজিজ মিয়া (মিন্ট), মো. হাবিবুর রহমান (হাবিব), মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাসরিন সিদ্দিকা (লিনা) ও সাহানা পারভিন।

নীল প্যানেলে অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নী ও মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক পদে মো. শহিদুজ্জামান ও মো. ইউসুফ আলী। এছাড়া এ প্যানেল থেকে সদস্যপদে প্রার্থীরা হলেন মমতাজ বেগম (বিউটি), মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান (সম্রাট), নাসির উদ্দিন আহমেদ অসিম, নাসরিন ফেরদৌস, রেজাউল করিম (রেজা)ও এস কে তাহসিন আলি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান