,

জাতিসংঘ শন্তিরক্ষা মিশনে নিয়োজিতদের জন্য আসছে সুখবর

united-nationডেস্ক রিপোর্ট : জাতিসংঘ শন্তিরক্ষা মিশনে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের বৈদেশিক ভাতা বিষয়ক নীতিমালা সংশোধন করা হচ্ছে। এছাড়া জাতিসংঘ থেকে ট্রপর্স কোস্ট বাবদ প্রাপ্ত সম্পূর্ণ অর্থ ট্রপর্সদের মধ্যে বন্টনের অর্থ্যাৎ ১০% কর্তন রহিতকরণ এবং বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় ভাতা অন্তর্ভুক্তকরণসহ বেশ কিছু বিষয়ে জোরালো সুপারশি করা হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৭তম বৈঠক এ সুপারিশ করা হয়। বৈঠকে জাতিসংঘ শন্তিরক্ষা মিশনে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের আরোও দক্ষ ও যুগউপযোগি করতে নতুন নতুন প্রশিক্ষনের ব্যবস্থা করতে বলা হয়।
কমিটি মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) কে আন্তর্জাতিক মানের শিক্ষাদান এবং আধুনিকায়নের জন্য সুপারিশ করে।
বৈঠকে এমআইএসটি’র শিক্ষকদের সুযোগ-সুবিধা এবং চাকুরীকাল অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে জমির সল্পতার প্রতি দৃষ্টি রেখে বহুতল ভবন নির্মাণ করে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো: মাহ্বুবুর রহমান এমপি, ডাঃ দীপু মনি এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি এবং হোসনে আরা বেগম এমপি অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে