,

পারস্য উপসাগরের গ্যাসক্ষেত্র উন্নয়ন করতে চায় ভারত

4bhj526c6cb0e91dh6_620C350আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরের অন্যতম প্রধান তেলক্ষেত্র ফারজাদ-বি উন্নয়নে ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চায় ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। খবর-রেতে।
এতে বলা হয়েছে, আগামী মাসে ভারতীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইরান সফরের সময় হয়ত এ বিষয়ে তেহরান ও দিল্লির মধ্যে একটি চুক্তি হবে। এপ্রিলের ৬ থেকে ৭ তারিখ পর্যন্ত ইরান সফর করবেন প্রধান। সে সময় ফারজাদ-বি গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্প নিয়ে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা নিশ্চিতভাবে করবে নয়াদিল্লি। খবরে আরো বলা হয়েছে, চুক্তি হলে ‘ওএনজিসি বিদেশ’ বা ওভিএল’র নেতৃত্বাধীন ভারতীয় কনসোর্টিয়াম এ প্রকল্পের উন্নয়ন করবে।
এরই মধ্যে ফারজাদ-বি গ্যাসক্ষেত্র উন্নয়নে প্রস্তুতির কথা জানিয়েছে ওভিএল। এই গ্যাসক্ষেত্রে আনুমানিক ২১.৬৮ ট্রিলিয়ন কিউবিক ফুট বা টিসিএফ প্রাকৃতিক গ্যাস রয়েছে। এর মধ্যে অন্তত ১২.৮ টিসিএফ গ্যাস উত্তোলন করা যাবে।
ইরানের প্রাকৃতিক তরল গ্যাস বা এলএনজি প্রকল্পে বিনিয়োগের তৎপরতা অনেক দিন ধরেই চালিয়ে যাচ্ছে জ্বালানি ঘাটতির দেশ ভারত।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা