বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

download (78)আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আখাউড়ায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মো: পারভেজ (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত পারভেজ আখাউড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র এবং অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপের সদস্য। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তার পরিবার দীর্ঘ দিন যাবত আখাউড়া পৌর শহরের খড়মপুরে বসবাস করছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে পারভেজ প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে তার পরিচিত শাহাদত মিয়া (১৬) মোটর সাইকেলে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। তাদের মোটর সাইকেলটি বাইপাস এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে আসা একটি পিক-আপ ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর হয়। আহতদের প্রথমে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে পারভেজের মৃত্যু হয়। শাহাদতের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় পুলিশ পিক-আপসহ চালক নাসির মিয়াকে আটক করেছে।
এদিকে গ্রুপের সদস্যের মৃত্যুতে অগ্নিবীণা রেলওয়ে মুক্ত স্কাউটের পক্ষ থেকে পারভেজের পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেছে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন তরফদার বলেন, পিক-আপ চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান