,

মাশরাফিকে নিয়ে প্রশ্ন তুললেন গাভাস্কার

mashrafe-mortaza_106587স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর দলে মাশরাফির জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। শুধু গাভাস্কার নয় ক্রিকেট বিশ্লেষক বোরিয়া মজুমদারও বিবিসির সঙ্গে আলাপকালে মাশরাফিকে প্রশ্ন তোলেন।

গতকাল মাশরাফি মাত্র এক ওভার বল করেন। ৯ রান দেন। এরপর গুরুত্বপূর্ণ সময়েও আক্রমণে আসেননি। আরো বেশ কিছু ভুল সিদ্ধান্ত নেন। যা ম্যাচে প্রভাব ফেলে।

সুনীল গাভাস্কার বলছেন, ‘তিনি মাত্র এক ওভার বল করেছেন। ব্যাট করার প্রয়োজনই আসেনি। সিদ্ধান্ত নিতেও গরমিল করেছেন!’ ধারাভাষ্যকার হার্শা ভোগলেও একই কথা বলেন, ‘দলে মাশরাফির জায়গা হয়েছে অধিনায়কত্বের জন্য। তবে, সত্যি কথা হল এবার তিনি অধিনায়কত্বের পূর্ণ নাম্বার পাচ্ছেন না!’

২৮ টি ওয়ানডেতে অধিনায়কত্ব করে মাশরাফি হেরেছেন মাত্র আটটিতে। অন্যদিকে ২১ টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেয়া মাশরাফির জয় নয়টিতে।

অন্যদিকে বোরিয়া মজুমদার বলছেন, ‘মাশরাফির যে অভিজ্ঞতা, তাতে নিজেই বুঝতে পারবেন দলে তার প্রয়োজন কতটুকু।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে