,

উর্বশী এখন ঢাকায়

urvashi-rautelaবিনোদন ডেস্ক : ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলা। আজ সকালে জেট এয়ারওয়েজের ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন। সেখানে আজ সন্ধ্যায় পর্দা উঠবে বিএমডাব্লিউ সেভেন সিরিজের নতুন মডেলের গাড়ির। বাংলাদেশের এক্সিকিউটিভ মটরস লিমিটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে উর্বশীর ঢাকায় পৌঁছানোর খবর।

‘মাস্তি’ ছবির সিক্যুয়েল গ্রেট গ্র্যান্ড মাস্তিতে অভিনয় করছেন উর্বশী রাউটেলা। ইন্দ্র কুমার পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি। ‘সিং সাব দ্য গ্রেট’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে উর্বশীর। ২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১১ সালে জিতেছেন মিস এশিয়ান সুপার মডেল পুরস্কার। তা ছাড়া ভারতের সংগীতশিল্পী হানি সিংয়ের দেশি কালাকার অ্যালবামের ‘লাভ ডোজ’ গানের ভিডিওতে দেখা গিয়েছিল উর্বশীকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে