,

রাতেই নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি

nouka-silনিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আসলামুল হক গভীর রাতে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জোর করে ব্যালট নিয়ে বাক্স ভর্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার গৌতম ঘোষ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এদিকে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শুরুর আগেই নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। আজ সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মফিজুর রহমান অভিযোগ করেন, ডুমুরিয়া মাজিদিয়া আলীয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট শুরুর আগেই এক পোলিং অফিসারকে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে। এ সময় তাঁর পাশে দুই বহিরাগত ছিলেন বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার সৈয়দ জসিম উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণ শুরু হলে এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট নেয়া হয়। কিন্তু কেউ যদি তার আগেই ব্যালটে সিল মারে তা আইনের লঙ্ঘন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে