বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন অবৈধ ভোটছাপা নগ্নচিত্র (ভিডিও)

10264678_998024293568441_4506685643692131321_nব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে কোনো কেন্দ্রেই ছিল না কোনো শৃঙ্খলা। কেন্দ্রের ভেতরে দায়িত্বে থাকা পুলিশ-আনসার সহায়তা করেছে ভোট ছাপার কাজে। বিএনপির অভিযোগ প্রশাসনের ঘেরাটোপে ভোট ছাপার মহোৎসব হয়েছে এই নির্বাচনে। মেয়র প্রার্থীর পাশাপাশি পাল্লা দিয়ে ভোট ছেপেছে আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর প্রার্থীরাও। ভোট ছাপার দায়িত্ব প্রাপ্তদের মাথায় ছিল নৌকার প্রতীক ছাপা লাল ফিতা। কেন্দ্রে আওয়ামী লীগের নেতারা অবস্থান করে এই ছাপা তদারকি করেন। সকাল ৯/১০টার মধ্যে কোনো কোনো কেন্দ্রে ৯০ ভাগ ভোট ছাপা সম্পন্ন হয়ে যায়। নির্বাচনের এই অবস্থায় দুপুর ১২টার দিকে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি প্রার্থী হাফিজুর রহমান মোল্লা কচি। কেন্দ্র দখল করে প্রকাশ্যে ব্যালেটে সিল মারা, কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া এবং মারধর করার অভিযোগ করেন তিনি। ৪৮টি কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্রে কারচুপি ও অনিয়মের অভিযোগ করে পুনঃ নির্বাচন দাবি করে বিএনপি। রাতেই সব ব্যালট পেপার সই স্বাক্ষর করে তৈরি করে রাখার এমনকি নৌকা প্রতীকে সিল মেরে রাখার অভিযোগ করেন বিএনপি প্রার্থী। কচি নির্বাচন পরিচালনায় ব্যর্থতা ও প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ এনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি করেন। এ ছাড়াও বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন বর্জন করেন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রহসনের নির্বাচন বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ করেছে। এদিকে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন শেষে বিএনপি প্রার্থীর মোড়াইলস্থ বাড়ির আশপাশে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরিত হয়।
নির্বাচন শুরু ৮টায়। ছাপা শুরু ৮টা ১০ এ। পুনিয়াউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী শাহ আলমের সমর্থকরা ককটেল হামলা চালায় ওই সময়। ১০/১৫টি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তারা প্রিজাইডিং অফিসার মঞ্জুর হোসেন চৌধুরীকে মারধর করে। হামলাকারীরা ৭/৮টি ব্যালট বই, ৫টি সিল ও নির্বাচন পরিচালনার আরও কিছু সরঞ্জাম ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৮টা ১০ মিনিট থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। মঞ্জুর হোসেন সাংবাদিকদের বলেন- সন্ত্রাসীরা ব্যালট ও সিলসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় এক নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এগিয়ে এসে প্রিজাইডিং অফিসারকে থামিয়ে দেন। বলেন আপনি এভাবে কথা বইলেন না। এভাবে কথা বলতে নেই। তিনি সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করে দিতে বলেন। নয়নপুর কাজী জোহরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা অতর্কিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কেন্দ্রে ইটপাটকেল নিক্ষেপ করে। সে সময় ধাওয়া-পালটা ধাওয়া হয় দুপক্ষের মধ্যে। পুলিশ ৫/৬ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটররা তখন আতঙ্কে ছুটে পালায়। এর মধ্যেই কেন্দ্রে চলে ভোট ছাপার উৎসব। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা জানান- তার কেন্দ্রে মোট ভোট ১৫৩৮। পৌনে ১১টা পর্যন্ত কাস্ট হয়েছে সাড়ে ৯শ। এ দুটি কেন্দ্রে গোলযোগের ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। তবে কোনো কোনো কেন্দ্রে বিএনপির পুলিং এজেন্টদের মারধর করার ঘটনা ঘটে। অন্য সবকেন্দ্রে নির্বিঘ্নে ভোট ছাপার কাজ চলে। সূর্যমুখী কিন্ডারগার্টেন কেন্দ্রে সকাল ৯টা ৫০ মিনিটে ভোট কাস্ট হয় ৬শ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হরলাল দেবনাথ জানান- তার কেন্দ্রের মোট ভোটার ২০৬২। এই কেন্দ্রটিতেও মাথায় লাল ফিতা বাঁধা পার্টি তৎপর ছিল। ওই সময়ে কেন্দ্রটি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার পর পুলিশের এক কর্মকর্তা জেলা আওয়ামী লীগের এক নেতাকে কাছে ডেকে বলেন ৯০ ভাগ ভোট ছাপা হয়ে গেছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। নান্নু মিয়া নামের একজন ভোটার এ কেন্দ্রে ভোট দিতে এসে দেখেন তার ভোট দেয়া হয়ে গেছে। নান্নু কেন্দ্রের বাইরে পরিচিত আওয়ামী লীগের এক নেতার কাছে এ নালিশ করে বলেন আওয়ামী লীগের জন্য আমি কি রক্ত কম দিছি। আজকে আমার ভোটটা দিতে পারলাম না। তখন আরেক নেতা এগিয়ে এসে বলেন চলো তুমি কয়টা ভোট দিবা। আমি তোমার ভোট দেয়ার ব্যবস্থা করছি। এই কেন্দ্রটিতে নৌকা আর কাউন্সিলর প্রার্থী কাউসারের পাঞ্জাবি প্রতীকে সিল মারা হচ্ছিল। সেখান থেকে কয়েক মিনিটের দূরত্বে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে কোনো শৃঙ্খলাই চোখে পড়েনি। কেন্দ্রের ভেতরে-বাইরে শত শত ছাত্রলীগ নেতাকর্মী। প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছে ছাত্রলীগের এই কর্মীরা। এই কেন্দ্রের চিত্র তুলে ধরে সকালেই বিএনপির প্রার্থী হাফিজুর রহমান মোল্লা রিটার্নিং অফিসারের কাছে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখার আবেদন জানান। তার আবেদনে বলা হয় কেন্দ্রে আমার ভোটার আসতে দেয়া হচ্ছে না। জোরপূর্বক সিল মারা হচ্ছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন বলেন তারা কতো অভিযোগই দিতে পারে। অভিযোগ দিয়েছে, আমি রেখেছি।

https://www.youtube.com/watch?v=0tL7aIUX4tk

সূএ : মানবজমিন