,

পুরুষের অন্তর্বাস ও মোজা চুরিই নেশা এই বিড়ালের

 

আন্তর্জাতিক ডেস্ক : বিড়ালকে চুরি করতে আমরা প্রায় সকলেই দেখেছি। কী চুরি করতে দেখেছেন? মাছ। বড় জোর দুধ। তার বেশি কিছু ভাবতে পারেন? যদি ভাবতে না পেরন, তা হলে আপনাকে লজ্জায় ফেলে দেবে নিউজিল্যান্ডের এই বিড়াল। নাম তার ব্রিজিট। নেশা-পুরুষের অন্তর্বাস ও মোজা চুরি।

image
নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে নাকি বেশ কিছু দিন ধরেই মাঝরাতে লোকজনের বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিল মোজা, পুরুষের অন্তর্বাস। কে এই অভিনব চোর তা নিয়ে ধন্দে পড়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা। শেষমেষ রহস্যের সমাধান করলেন সারাহ নাথান। তিনিই ছয় বছর বয়সী ব্রিজিটের মালিক।
নাথান জানান, ব্রিজিটের এই চুরির নেশা নাকি বহুদিনের। বিশেষ করে পুরুষদের অন্তর্বাস দেখলে আর নিজেকে সামলাতে পারে না সে। প্রত্যেক রাতেই নাকি সে চুরি করতে বেরোয়। ব্রিজিটের স্বভাব পরিবর্তন করতে বাড়িও বদল করেছিলেন নাথান। কিন্তু তাতেও লাভ হয়নি কিছুই।
এখনও পর্যন্ত মোট ১১টি অন্তর্বাস ও ৫০ জোড়া মোজা চুরি করেছে ব্রিজিট। আর সেই চুরি করা জিনিসের মালিকদের খুঁজে বের করতে অবশেষে ফেসবুকের দ্বারস্থ হয়েছেন নাথান। সমস্ত মোজা ও অন্তর্বাস সহ ব্রিজিটের ছবি পোস্ট করেছেন তিনি। যদি মালিকরা দেখে চিনতে পারেন!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে