,

দুবাইয়ে শাহরুখের পার্টিতে সালমান

Shahrukh-L20160321122337বিনোদন ডেস্ক : বলিউডের দুই খানের বন্ধুত্ব ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে দিন দিন। বেশ কিছুদিন আগেই সালমানের নতুন ছবি ‘সুলতান’র শুটিং সেটে হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেন বলিউড কিং শাহরুখ খান। আর তারপর থেকেই নাকি দুজনের বোঝাপড়াটা বেশ ভালোই চলছে।

দুবাইকে নিজের দ্বিতীয় বাড়ি বলেই মনে করেন বলিউড কিং শাহরুখ খান। আর সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড ২০১৬ অনুষ্ঠিত হয় দুবাইয়ে। সেখানেই হোটেলে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন সুপারস্টার শাহরুখ। তাতে দাওয়াত করেন সঞ্জয় লীলা বানশালি, রণভীর সিং, জ্যাকলিন ফার্নান্দেজসহ আরো অনেককেই।

তবে কারান অর্জুনের সহ অভিনেতা বলিউডের ভাইজান সালমান খানকে নাকি বিশেষভাবে দাওয়াত করেন বলিউড বাদশা। সালমানও তাই ফেরাতে পারেননি সে দাওয়াত।

ভারতীয় দৈনিক মিড ডে’র বরাত দিয়ে জানা গেছে, দুই খান মিলে নাকি সারারাত জম্পেশ আড্ডা দেন। ভোরের প্রথম প্রহরে শাহরুখের হোটেল থেকে বিদায় নেন সালমান।

দুই খানের এই সুসম্পর্কে বেশ স্বস্তি বিরাজ করছে এই দুই খানের ফ্যানদের মাঝে। আগামী ১৫ এপ্রিলে মুক্তি পাচ্ছে শাহরুখের ফ্যান ছবিটি। সেদিনই ইউটিউবে প্রকাশ করা হবে সালমান খানের নতুন ছবি ‘সুলতান’র ট্রেলার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে