,

ইউরোপে ৭২ হাজার শরণার্থী ঠাঁই পাবে

 

 
আন্তর্জাতিক ডেস্ক : সিরীয় অভিবাসন প্রত্যাশীদের মাথা গোঁজার ঠাঁই করে দিতে তুরস্কের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (১৮ মার্চ) ২৮ জাতির এ জোটের বৈঠকে নেতারা চুক্তিটি চূড়ান্ত করেন।এ বিষয়ে এক টুইট বার্তায় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানান, তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়নের ২৮ নেতার চুক্তিটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

12.+Hungry

অন্য এক সূত্র জানায়, এ চুক্তির আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী আগামী রোববার দিবাগত মধ্যরাতে গ্রিসে প্রবেশ করবে কিন্তু আশ্রয় পাবে না তাদের আবার তুরস্কে ফেরত পাঠানো হবে।আর বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তুরস্কে অবস্থানরত সিরীয় কয়েক হাজার শরণার্থীকে বসবাসের ব্যবস্থা করে দেবে।

 

বিবিসিকে একটি সূত্র জানায়, এই চুক্তির অধীনে তুরস্কে অবস্থানরত সিরীয় ৭২ হাজার শরণার্থীকে বসবাসের সুযোগ দেবে ইইউ।বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির ফলে তুরস্ক লাভবান হবে কেননা এতে তারা একদিকে যেমন আর্থিক সহযোগিতা পাবে তেমনি অন্যদিকে ইইউ-এর সদস্যপদ প্রাপ্তির পথ সুগম হবে।তবে সমালোচকরা বলছেন, এ পরিকল্পনা বাস্তবায়ন করলে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হবে। কেননা এ আইন অনুযায়ী, কোনো অপরাধ না করলে আশ্রয়প্রার্থী কাউকে বহিষ্কার করা বা দেশান্তরী করা যায় না।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর