বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলারির হাসি, ট্রাম্পের মুখে দাঙ্গা-হুঁশিয়ারি

 

 

আন্তর্জাতিক ডেস্ক :জিতেই চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওহায়ো হাতছাড়া হলেও, মঙ্গলবারের ভোটে ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, ইলিনয়ের মতো অন্তত তিনটি গুরুত্বপূর্ণ প্রাইমারিতে জয়ের ধারা অব্যাহত রাখলেন আগাগোড়া বিতর্কিত এই রিপাবলিকান নেতা। এগিয়ে রয়েছেন মিসৌরিতেও। তবু তাঁর মনোনয়ন পাওয়া নিয়ে ধোঁয়াশা কাটছে না।

rs_1024x759-150709052426-1024.Donald-Trump-Hillary-Clinton-JR-70915_copy

ট্রাম্পকে রুখতে শেষ মুহূর্তে লড়াইয়ের বাইরে থাকা কোনও প্রার্থীকেও মনোনয়ন দেওয়া হতে পারে বলেও কানাঘুঁষো চলছে। যার জেরে দেশে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আজ মন্তব্য করেন ট্রাম্প। তাঁর কথায়, ‘‘বেশির ভাগ প্রাইমারি আর ককাসে আমি জিতেছি। আগামী দিনেও জিতব। এর পরেও যদি দলের তরফে মনোনয়ন না পাই, আমি এর শেষ দেখে ছাড়ব। লক্ষ লক্ষ মানুষের হয়ে প্রতিনিধিত্ব করছি। তাঁরা আমায় সমর্থনও করেছেন। তাই মনোনয়ন না পেলে দাঙ্গাও লেগে যেতে পারে।’’
হোয়াইট হাউস দখলে মরিয়া ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনও। তাঁরও মুখে আজ বাজিমাতের চওড়া হাসি। মঙ্গলবারের ভোটে পাঁচটি প্রাইমারির মধ্যে চারটিতেই জিতেছেন দেশের প্রাক্তন বিদেশসচিব। শুধু মিসৌরিতে যা তাঁকে অল্প হলেও টক্কর দিয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ভেরমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স।
তবু স্যান্ডার্সের ঝুলিতে যে হেতু ডেলিগেটের সংখ্যা মাত্র ৮০০, তাই হিলারিকেই দৌড়ে এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হিলারির পক্ষে দেড় হাজারেরও বেশি ডেলিগেটের সমর্থন রয়েছে। চূড়ান্ত মনোনয়ন পেতে এখনও তাঁর প্রয়োজন হাজার খানেক। ভোট বাকি রয়েছে পূর্ব ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে। নির্বাচনী সমীক্ষা বলছে, যার প্রত্যেকটিতেই এগিয়ে রয়েছেন হিলারি। ভোটের আগে থেকেই নিজেকে প্রেসিডেন্ট বারাক ওবামার উত্তরসূরি হিসেবে প্রচার করে আসছেন তিনি। তাই সব মিলিয়ে, স্যান্ডার্সের পক্ষে লড়াইয়ে টিকে থাকা অসম্ভব বলেই মনে করছেন কূটনীতিকরা।

 
বাকি ভোটের ফল নিয়ে হিলারিও আশাবাদী। তা সত্ত্বেও প্রয়োজনীয় ডেলিগেট সংগ্রহ না হওয়া পর্যন্ত স্যান্ডার্সকে প্রতিযোগিতায় চাইছেন হিলারি। যদিও প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে একমাত্র ট্রাম্পকেই তিনি প্রতিপক্ষ হিসেবে মানছেন।
ট্রাম্প কী ভাবছেন? তাঁর দলে ভোটের সমীকরণ অবশ্য বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। নিজের রাজ্য ফ্লোরিডায় হেরে ভোট-দৌড় থেকে নাম তুলে নিয়েছেন মার্কো রুবিও। দলে তাই ট্রাম্পের প্রতিপক্ষ বলতে এখন শুধুই টেক্সাসের সেনেটর টেড ক্রুজ।

 

 

কালকের ভোটে তিনিও ধরাশায়ী। প্রতিনিধি সংখ্যার বিচারে ট্রাম্প তাঁর থেকে দ্বিগুণ এগিয়ে। তবু ত্রুজের দাবি, একমাত্র তিনিই পারেন ট্রাম্পের আগ্রাসন রুখতে। জটিলতা বেড়েছে কাল ওহায়োর ভোটে গভর্নর জন কাসিচের জয়ের কারণেও।

 

কূটনীতিকদের একাংশ মনে করছেন ট্রাম্প, কাসিচ আর ক্রুজের এই লড়াইটা টিকে গেলে সমস্যায় পড়বেন ট্রাম্প। একক ভাবে সর্বাধিক প্রতিনিধি পেলেও ‘ম্যাজিক সংখ্যা’ ছুঁতে পারবেন না নিউ ইয়র্কের এই ধনকুবের প্রার্থী।আর সে ক্ষেত্রে নেতৃত্বের বিক্ষুব্ধ অংশ প্রভাব খাটিয়ে বাইরের কোনও প্রার্থীকেও মনোনয়ন দিতে পারে বলে মনে করা হচ্ছে। বিকল্প হিসেবে ২০১২-র প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি কিংবা স্পিকার পল রায়ানের নামও শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান