বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৬ ফুট উঁচুতে বৌদ্ধ মন্দিরের সন্ধান কুমিল্লায় !

 

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার কোটবাড়িতে সমতল থেকে ১৪৬ ফুট উঁচুতে প্রাচীন বৌদ্ধ মন্দিরের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। ৪২ দিনের খনন শেষে মন্দিরটির সন্ধান পায় তারা।
প্রত্নতত্ত্ব বিভাগ বলছে, অষ্টম শতাব্দীর এ স্থাপনাটি শালবন বৌদ্ধবিহারের ১৩তম নিদর্শন। এ অবস্থায়, এ নিদর্শনটিকে ঘিরে পর্যটন এলাকা গড়ে তোলার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

protno
বেসরকারী টেলিভিশন সময় টিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৫৫ সালে, কুমিল্লার লালমাই-ময়নামতি রেঞ্জের কোটবাড়ি শালবন বৌদ্ধ বিহারকে ঘিরে ৫৫টি প্রাচীন স্থাপনার সন্ধান মেলে। এরপর ষাটের দশকে সেগুলো উদ্ধারে খননকাজ শুরু করে প্রত্নতত্ত্ব বিভাগ। এর ধারাবাহিকতায় চলতি বছরের ২৮ জানুয়ারি হাতিগাড়া মুড়া এলাকায় সমতল থেকে ১৪৬ ফুট উঁচুতে অনুসন্ধান চালায় প্রত্নতত্ত্ব বিভাগের ৯ সদস্যের একটি দল। ২০ জন শ্রমিকের নিরলস প্রচেষ্টায় গত ১০ মার্চ একটি মন্দিরের অবকাঠামো ও তার প্রবেশদ্বারের সন্ধান পায় দলটি।
চট্টগ্রাম অঞ্চল প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, ‘দক্ষিণ দিকে আমরা একটি দরজার চিহ্ন এবং একটি প্রদক্ষিণ পথ পেয়েছি। আমরা আশা করছি এটি একটি মন্দির।’
প্রতিবেদন থেকে জানা গেছে, প্রাচীন এই নিদর্শনটি সংরক্ষণ করে দর্শনার্থী ও পর্যটক আকর্ষণে প্রচার বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও বৌদ্ধ নেতারা।
অবশ্য, এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে ময়নামতি জাদুঘর কর্তৃপক্ষ।
প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য মতে, কোটবাড়ি শালবন বৌদ্ধ বিহারের খননযোগ্য ২৩টি নিদর্শনের মধ্যে এ বৌদ্ধ মন্দিরটি ১৩তম।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান