,

এবার সাংবাদিকদের একহাত নিলেন আফ্রিদি

aaaস্পোর্টস ডেস্ক : পাকিস্তান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল একেবারে শেষমুহূর্ত পর্যন্ত। শেষপর্যন্ত ভারতে পা রাখার পর অধিনায়ক আফ্রিদিকে যে ভারতের নিরাপত্তা সংক্রান্ত কিছু প্রশ্নের মুখে পড়তে হবে, তা ছিল অবধারিত। পরিস্থিতি হালকা করার জন্যই হয়তো আফ্রিদি বলেছিলেন, ‘ভারতে আমরা অনেক ভালোবাসা পেয়েছি, এতটা হয়তো পাকিস্তানেও পাইনি।’

ব্যাস! এই মন্তব্যের পর রীতিমতো তুলকালাম শুরু হয়েছে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে। জাভেদ মিয়াঁদাদের মতো সাবেক ক্রিকেটার তীব্র ভাষায় সমালোচনা করেছেন আফ্রিদির। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত সম্পর্কে এমন প্রশংসাবাক্য বলার জন্য মামলাও ঠোকা হয়েছে আফ্রিদির নামে। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কও এবার চটে গেছেন সাংবাদিকদের ওপর। সামান্য একটা কথাকে এমন ভুল ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করার তীব্র সমালোচনা করেছেন তিনি। ফেসবুকে আফ্রিদি লিখেছেন, ‘একটা টেলিভিশন সেট না চেয়ে আমরা যদি সত্যিই শান্তি চাইতাম তাহলে পৃথিবীতে শান্তিই থাকত। আফসোস যে, কিছু সাংবাদিক জন্মই নিয়েছেন ইচ্ছেকৃতভাবে একটা সাদামাটা মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করার জন্য। ইতিবাচক থাকুন, সত্য বলুন!’

এমনিতেই পাকিস্তান দল আছে বেশ চাপের মুখে। এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর মাঠের পারফরম্যান্সের জন্য বেশ সমালোচিত হয়েছিলেন আফ্রিদিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেও নিরাপত্তা সংক্রান্ত জটিলতায় ভারতে আসা হবে কি না, তা নিয়েও ছিল সংশয়। দেরি করে ভারতে পা রাখায় কোনোমতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। এর ওপর নতুন করে মাঠের বাইরের এ জাতীয় বিতর্কে জড়িয়ে বেশ বেকায়দাতেই পড়ে গেছেন আফ্রিদি। মাঠের লড়াইয়েও এগুলো প্রভাব ফেলবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা