,

যুবলীগ নেতার কান কামড়ে নিয়ে পালালো যুবক

 

নিজস্ব প্রতিবেদক :পাইকগাছায় শেখ শহীদ হোসেন বাবুল (৫৫) নামে স্থানীয় এক যুবলীগ নেতার কান কেটে দিয়েছে মাদকাসক্ত যুবক। এ সময় কেটে ফেলা কান মুখে ঢুকিয়ে পালিয়ে যায় সে। গুরুতর অবস্থায় ওই নেতাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ আবুল কালাম আজাদ (২২) নামে ওই যুবককে আটক করেছে।রোববার সকাল ৮টার দিকে উপজেলার গদাইপুরের মুক্তির মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

2016_03_13_22_39_05_6hXurJK2zDra1fkbIx2JTeCaQYArk0_original

আহত শেখ শহীদ হোসেন বাবুল উপজেলার গদাইপুর ইউনিয়নের মেলেক পুরাইকাটি গ্রামের মৃত শেখ শরফুদ্দীনের ছেলে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি।এলাকাবাসী জানান, রোববার সকালে শেখ শহীদ হোসেন বাবুল আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম গাজীর পক্ষে মুক্তির মোড়ে প্রচারণা চালাচ্ছিলেন। বেলা ১১টায় প্রচারণা শেষে যুবলীগ নেতা মোটরসাইকেল নিয়ে ফেরার পথে গদাইপুর গ্রামের কাশেম সরদারের ছেলে আবুল কালাম আজাদ যুবলীগ তার গতিরোধ করেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পকেটে থাকা ছুরি দিয়ে কান কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় ওই যুবক। পরে কাটা কান মুখে ঢুকিয়ে পালিয়ে যায় সে।

 

পরে স্থানীয় লোকজন আহত যুবলীগ নেতাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। খবর পেয়ে পাইকগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান ফকির অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে আটক ও কেটে ফেলা কান উদ্ধার করেন।এদিকে, এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীন ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা