,

বাংলাদেশের টাকা চুরির অ্যাকাউন্ট ভুয়া, দাবি ফিলিপাইনের ব্যবসায়ীর

2016_03_12_12_54_19_PoJBcBwPoNkllShluGxLdm0oX2mKYE_originalনিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে পাচারে ব্যবহৃত অ্যাকাউন্টগুলোর মধ্যে একটিকে ভুয়া দাবি করেছেন সংশ্লিষ্ঠ ব্যক্তি। ৮১ মিলিয়ন ডলার চুরিতে তার কোনো সম্পৃক্ততাও নেই বলে দাবি ওই ব্যক্তির।

শনিবার ফিলিপাইনের একটি দৈনিক পত্রিকা ইনকোয়েরারের এক খবরে দেশটির ব্যবসায়ী উইলিয়াম গো’র এ দাবির কথা তুলে ধরা হয়েছে।

এর আগে ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার চুরির দায়ে সন্দেহের তালিকায় আনে দেশটির ছয়জনকে। যাদের মধ্যে উইলিয়াম গো ছাড়াও আছেন মাইকেল ক্রুজ, জেসি ক্রিস্টোফার, আলফ্রেড ভারগারা, এনরিকো ভাসকুইজ এবং কিম অং।
সংবাদ সম্মেলনে উইলিয়াম গো’র আইনজীবী

তবে পত্রিকাটি বলেছে, এক সংবাদ সম্মেলনে উইলিয়ামের আইনজীবী রেমন দাবি করেন, আরসিবিসির জুপিটার স্ট্রিট ব্রাঞ্চে যে একাউন্ট খোলা হয়েছে, তা সম্পূর্ণ ভুয়া। যেখানে গো’র সিগনেচার জালিয়াতি করা হয়েছে। নিরাপত্তার কারণে গো’কে সংবাদ সম্মেলনে হাজির করা হয়নি বলেও জানানো হয়।

আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখায় উল্লিখিত ছয়জনের মধ্য থেকে ৫ জনের নামে ৫টি ব্যাংক একাউন্ট খোলা হয়। যে হিসেবগুলোতে ৮১ মিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা স্থানান্তরিত হয়েছে। যা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া টাকা। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে