বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রানাতুঙ্গা হতে পারবেন মাশরাফি?

Masrafeস্পোর্টস ডেস্ক : মাশরাফি কি রাতাতুঙ্গা হয়ে উঠতে পারবেন?গত জুনে বাংলাদেশ-ভারত সিরিজ চলার সময়ই চন্ডিকা হাথুরুসিংহের কাছে ভারতীয় সংবাদমাধ্যমের জিজ্ঞাসা ছিল, যে দলটি অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে উঠেছিল সাফল্যের চূড়ায়, বাংলাদেশ পারবে সেই ‘শ্রীলঙ্কা’ হয়ে উঠতে? ভবিষ্যৎ নিয়ে কিছু বলা অসম্ভব বলে কূটনৈতিক উত্তরেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশ কোচের উত্তর। তবে সেই ‘শ্রীলঙ্কা’ হয়ে ওঠার অনেক লক্ষণ দেখা গেছে এই বাংলাদেশের মধ্যে। রানাতুঙ্গার সঙ্গে তুলনাটা বেমক্কা মনে হতে পারে। তবে সাবেক লঙ্কান অধিনায়কের সঙ্গে অনেক সাদৃশ্য খুঁজে পাওয়া যেতে পারে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। দলের খেলোয়াড়দের এক সুতোয় গাঁথতে রানাতুঙ্গা ছিলেন অতুলনীয়। বিপদে-আপদে, যেকোনো সমস্যায় সতীর্থদের কাঁধে থাকত রানাতুঙ্গার বিশ্বস্ত হাত। সবচেয়ে বড় উদাহরণ, মুত্তিয়া মুরালিধরন। এই কিংবদন্তি স্পিনার যখন বারবার অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত, তখন তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন এই রানাতুঙ্গাই। ১৯৯৯ সালের জানুয়ারিতে অ্যাডিলেডে আম্পায়ার রস এমারসন যখন মুরালিকে ‘নো’ ডাকলেন, প্রতিবাদে গোটা দল নিয়ে মাঠ থেকেই বেরিয়ে গিয়েছিলেন রানাতুঙ্গা। ল্যাবরেটরিতে পরীক্ষা দিয়ে, বৈধ অ্যাকশনের স্বীকৃতি নিয়েই মুরালি পরে ফিরেছেন মাঠে। গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। মুরালির নিশ্চয় রানাতুঙ্গার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। লঙ্কান অধিনায়কও পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘অধিনায়ক হিসেবে প্রত্যেক খেলোয়াড়ের বিপদে-আপদে মানসিক সমর্থন জানানো আমার কর্তব্য। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়াতে মুরালির বিরুদ্ধে যখন চাকিংয়ের অভিযোগ আনা হলো, তখন এর বিরুদ্ধে যদি আমি বা আমার দেশের ক্রিকেট বোর্ড তীব্র প্রতিক্রিয়া না দেখাতাম তাহলে মুরালিকে সারা জীবন ‘চাকার’ হিসেবে অপবাদ বয়ে বেড়াতে হতো।’ আজ ঠিক একই পরিস্থিতির মুখোমুখি মাশরাফিও। দলের দুই গুরুত্বপূর্ণ বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। এ নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের সমর্থকেরা। এতে তারা খুঁজে পাচ্ছেন ষড়যন্ত্রের গন্ধ। ষড়যন্ত্রমুক্ত ছিলেন না মুরালিও। তবে ক্রান্তিকালে তাঁর পাশে ছিলেন একজন রানাতুঙ্গা। যিনি বটবৃক্ষের ছায়া হয়ে আগলে রেখেছিলেন স্পিন জাদুকরকে। সানি-তাসকিনের কাঁধেও নিশ্চয় রয়েছে মাশরাফির দীর্ঘ হাত। হয়তো নিয়মের মারপ্যাঁচে প্রকাশ্যে বৈপ্লবিক কিছু করার সুযোগ কম মাশরাফির। তবে সতীর্থকে আগলে রাখতে রানাতুঙ্গার মতো উচ্চকণ্ঠ হতে নিশ্চয়ই তাঁর বাধা নেই। মাশরাফি কি হতে পারবেন রানাতুঙ্গা? প্র/আ

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান