বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টি ২০ বিশ্বকাপে পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিড় !

omanস্পোর্টস ডেস্ক : টি ২০ বিশ্বকাপে ‘পাকিস্তানি খেলোয়াড়দের’ মেলা বসেছে। টি ২০ বিশ্বকাপের বাছাইপর্বের ছয়টি দলে অন্তত একজন করে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। সব মিলিয়ে সংখ্যাটা ২২, পাকিস্তান দলের খেলোয়াড়দের চেয়েও বেশি! পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় সবচেয়ে বেশি ওমান ও হংকং দলে। ওমান তো বলতে গেলে একখণ্ড পাকিস্তান, তাদের ১১ জন খেলোয়াড়েরই নাড়ি পোতা সেখানে। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের দুই নায়ক জিশান মাকসুদ ও খাওয়ার আলী পাকিস্তানি বংশোদ্ভূত। আর শেষ পর্যন্ত জয়টা যার হাতে ধরে এসেছে, সেই আমের আলী করাচির হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। অনেকে তাকে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান বাসিত আলীর ভাই বলে ভুল করতে পারেন। অধিনায়ক সুলতান আহমেদও পাকিস্তানি বংশোদ্ভূত, করাচির হয়ে যার প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে।

হংকংয়েও পাকিস্তানিদের জয়জয়কার, এই দলের সাতজনই পাকিস্তানি বংশোদ্ভূত। অধিনায়ক তানভির আনোয়ার পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার স্বাদও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে হাসিব আমজাদের। বাকি পাঁচজন পাকিস্তানের হয়ে কোনো পর্যায়ে না খেললেও সবাই জন্মেছেন ওখানে। এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করছেন হংকংয়ের।

‘পাকিস্তানের প্রতিনিধিত্ব’ আছে আরও তিনটি দেশে। অস্ট্রেলিয়ার উসমান খাজা জন্মেছেন করাচিতে। এখন অস্ট্রেলিয়ার হয়ে আলো ছড়াচ্ছেন। জিম্বাবুয়ের সিকান্দার রাজার বাল্যকাল কেটেছে পাকিস্তানে, পাঁচ বছর আগে পেয়েছেন জিম্বাবুয়ের নাগরিকত্ব। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের জন্ম লাহোরে, পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন ‘এ’ দলেও। নেদারল্যান্ডসের মুদাসসর বুখারিও জন্মেছেন পাকিস্তানে, পরে তার ঠিকানা হয়েছে নেদারল্যান্ডস। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান