,

বাহুবলে ফের ৪ শিশু নিখোঁজ

jug---bahuনিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ফের চার শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই শিশুদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান এলাকাবাসী।

নিখোঁজ শিশুরা হলো- বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার ছেলে রাফিদ (১৩), একই উপজেলার আব্দানারয়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২), শায়েস্তাগঞ্জ এলাকার দইরাপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে সুহানুর (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লার ছেলে নয়ন (১২)। নিখোঁজ শিশুরা শায়েস্তাগঞ্জের সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

এদিকে এই শিশু নিখোঁজের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে বলে জানা গেছে।

নিখোঁজ রাফিদ মিয়ার বাবা মুঠোফোনে জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে পাঞ্জাবি বানানোর কথা বলে মাদ্রাসা থেকে শায়েস্তাগঞ্জ আসে তারা। পরে আর তারা মাদ্রাসায় ফিরে যায়নি।

সন্ধ্যার দিকে তাদের না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজা করা হয়। তবে কোথাও পাওয়া যায়নি তাদের।

শনিবার সকাল ৯টায় এ বিষয়ে মাদ্রাসা কর্তপক্ষ মিটিংয়ে বসেছে বলেও তিনি জানান।

সকাল ১০টা এ রিপোর্ট লেখা পর্যন্ত শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি শোনেননি বলে জানান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাহুবলে আরও চার শিশুকে অপহরণ করা হয়। পাঁচদিন পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইছারবিল খালের পাশে মাটিচাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে