,

হাতিয়ায় ডাকাত সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা

download (63)নিউজ ডেস্ক : নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত হয়েছেন।এ ঘটনায় ফজলুল হক (৫৫), কামরুল (৪৫) ও জাহাঙ্গির (৪৭) নামে তিন পুলিশ সদস্যসহ অন্তত ৫জন আহত হয়েছেন।শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার বয়ারচরের চেয়ারম্যানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।গণপিটুনিতে নিহত চারজন হলেন- আবু বকর সিদ্দিক (২৯), সাইফুল ইসলাম (২২), আকবর আলী (২৪) ও আব্দুল করিম (২৮)।এছাড়া গণপিটুনিতে সুমন (২৪) ও আশিকুর রহমান (২২) নামে ডাকাত দলের আরও দুজন গুরুতর আহত হন। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।হাতিয়া থানার ওসি আনিসুল হক জানান, একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৮-১০ জন ডাকাত রামদা, বগিদা নিয়ে টাংকির ঘাটের দিকে যাচ্ছিল। পথ হারিয়ে তারা বয়ারচরের চেয়ারম্যানঘাট এলাকায় চলে আসে।এ সময় চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হলে ৬ জনকে ধরে স্থানীয়রা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চার ডাকাতের মৃত্যু হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও ৫ জন। তাদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে ডাকাতদলের দুই সদস্যও রয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক। লাশ ৪টি ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে নেয়া হয়েছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা