,

তেলের টাকা পরিশোধে ব্যর্থ ভারত; হতাশ ইরান

Irab-telআন্তর্জাতিক ডেস্ক : তেল কেনা বাবদ বকেয়া অর্থ পরিশোধে ভারত ব্যর্থ হওয়ায় হতাশা প্রকাশ করেছে ইরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি জানিয়েছেন, আগের পাওনা পরিশোধে ভারত ব্যর্থ হয়েছে এবং দিল্লির কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ব্যাংকগুলো আমেরিকার শাস্তিমূলক পদক্ষেপের ভয় করছে।

তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান যখন ইরানের সঙ্গে কাজ শুরু করেছে তখন ভারতের ব্যাংকগুলো অর্থ লেনদেনে তাদের আশংকার কথা জানাচ্ছে। ইসহাক জাহাঙ্গিরি বলেন, “ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও আমরা ভারতের কাছ থেকে পাওনা অর্থ পাই নি।”

ভারতের কাছে তেল বিক্রি বাবদ ইরানের পাওনা রয়েছে প্রায় ৬০০ কোটি ডলার। বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে, পাওনা মিটমাট করার ক্ষেত্রে বৈদেশিক মদ্রার বিনিময় হার নিয়েও ইরান ও ভারতের মধ্যে মতভিন্নতা রয়েছে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে তেল বিক্রি বাবদ যখন রুপিতে ভারত বকেয়া অর্থের একটা অংশ পরিশোধ করে তখন এক ডলারের বিপরীতে ৫৫ রুপি ছিল কিন্তু এখন এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৬৭ রুপি। রেডিও তেহরান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা