,

প্রথম ম্যাচে অনিশ্চিত মুস্তাফিজ

mustafizস্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের নতুন পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। সে কারণে প্রথম তিন ম্যাচের পর আর খেলা হয়নি তার। ঝুঁকি এড়াতে তাকে সরিয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্দেশ্য বিশ্বকাপের শুরু থেকেই সম্পূর্ণ ফিট মুস্তাফিজকে পাওয়া; কিন্তু প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে নাও পাওয়া যেতে পারে। এমনটাই জানিয়েছেন বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এ বিষযে নান্নু বলেন, ‘মুস্তাফিজ এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে তাকে নাও পাওয়া যেতে পারে। তবে তার জন্য সেশ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। কারণ সে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে হঠাৎ করেই পেশীতে ব্যাথা অনুভব করেন মুস্তাফিজ। এরপর তার ব্যথা আরও বাড়ায় পরীক্ষা করানো হয় অ্যাপোলো হাসপাতালে। এমআরআই স্ক্যান রিপোর্টে চোট ধরা পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে নিয়ে কোন ঝুঁকি নেয়নি।

সাইড স্ট্রেনের চোটে এশিয়া কাপই শেষ হয়ে যায় তার। চিকিৎসকের অধীনে ৪৮ ঘণ্টা বিশ্রামের পর বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলামের অধীনে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় মুস্তাফিজের। এরপর গতকাল (সোমবার) বাংলাদেশ দলের সঙ্গে ধর্মশালায় উড়াল দিয়েছেন তিনি।

দেশ ছাড়া আগে মুস্তাফিজের চোট নিয়ে ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছিলেন, ‘এ ধরনের চোটে সর্বোচ্চ সাত দিন খেলতে পারা যায় না। তবে ৪-৫ দিনের মধ্যেও বোলিংযে ফিরে আসতে পারেন মুস্তাফিজ। তবে ভাগ্য সহায় না হলে তিন সপ্তাহ লেগে যেতে পারে তার।’

বিশ্বকাপের মত বড় আসরে মুস্তাফিজকে না পাওয়া বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগেরদিন মুস্তাফিজের না থাকা নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক জানান, মুস্তাফিজের না থাকা আমাদের জন্য বড় ক্ষতি। ও যেটা দলের জন্য দেয়, সেটা সব সময়ই দলের জন্য অসাধারণ কিছু। এটা প্রমাণিত বিষয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা