,

অগ্নিকাণ্ডের ঝুঁকিতে ব্রিটিশ পার্লামেন্ট!

uk_parliamentআন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টের এমপি এবং লর্ড-সভার সদস্যদের জানানো হয়েছে সংসদ ভবন ওয়েস্টমিনস্টার প্যালেসের মেরামত না হলে সেখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে।

১৫০ বছরের প্রাচীন ওই ভবনকে নতুন করে সাজানোর দায়িত্বপ্রাপ্ত এক কমিটিকে ক’জন বিশেষজ্ঞ বলছেন, ভবনটির বিদ্যুতের তার অনেক পুরনো বলে তাপে গলে যাওয়ার ঝুঁকি রয়েছে। খবর বিবিসির।

কোন কোন পাইপ ৪০ বছরের পুরনো এবং বিভিন্ন জায়গায় স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক অ্যাসবেস্টস রয়েছে।

প্রকৌশলী নিক মিড বলেছেন, ওয়েস্টমিনস্টার প্যালেসের মেরামতের সময় এমপি এবং লর্ড-সভার সদস্যদের অন্যত্র সরে গিয়ে সংসদ অধিবেশনে বসতে হবে।

তবে আগামী ২০২০ সালের আগে সংসদ ভবনে কোন নির্মাণকাজ শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই।

বিশ্বব্যাপী সংসদীয় গণতন্ত্রের প্রতীক ওই ঐতিহ্যবাহী দালানের ভবিষ্যৎ কী হবে, সে সম্পর্কে আগামী কয়েক বছরের মধ্যে সংসদ সদস্যদের ভোটে সিদ্ধান্ত নিতে হবে।

১৫০ বছর পুরনো হলেও ১৯’শ শতকের মাঝামাঝি নাগাদ ওয়েস্টমিনস্টার প্যালেসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দু’জন আর্কিটেক্ট চার্লস ব্যারি এবং অগাস্টাস পাগিন একে নতুন করে সাজিয়ে তোলেন।

ওই ভবনের মেরামতের ওপর গত বছর এক রিপোর্ট প্রকাশ কর হয়।

এতে বলা হয়, সংসদ সদস্যদের অন্যত্র না সরিয়ে মেরামত করা হলে তাতে ব্যয় হবে ৫৭০ কোটি পাউন্ড স্টার্লিং আর সময় লাগবে ৩২ বছর।

অন্যদিকে, এমপিরা সরে গেলে সময় লাগবে ছয় বছর আর খরচ পড়বে ৩৫০ কোটি পাউন্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা