,

রায় মেনে নিতে হবে : মীর কাসেমের আইনজীবী

khondkar-mahbub-hossainনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় মেনে নিতে হবে।

আজ মঙ্গলবার আপিল বিভাগ একটি অভিযোগে মীর কাসেমকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বহাল রাখার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মত নেই। সর্বোচ্চ আদালতের রায় মেনে নিতে হবে। ভবিষ্যতে ইতিহাস এই রায় পর্যালোচনা করবে।’
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন, তখন তাঁর পাশে ছিলেন মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমান। রায় নিয়ে অবশ্য তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি।
প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, দুই মন্ত্রীর বক্তব্য চরমভাবে আদালত অবমাননাকর। এই বক্তব্য বিচারকে প্রভাবিত করার চেষ্টা ছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ