,

মৃতদেহ এক মাস পর লিফট থেকে উদ্ধার!

 

আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি আবাসিক ভবনের লিফট থেকে এক মাস পর এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মেরামতকর্মীরা এক মাস আগে লিফটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। শানজি প্রদেশের গাওলিং জেলার উত্তর-পশ্চিমের শহর শিয়ানে এ ঘটনা ঘটেছে বলে সোমবার নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

 

Elevator1457332218

পুলিশ জানিয়েছে, ৩০ জানুয়ারি ওই ভবনের লিফটের ত্রুটি মেরামতের জন্য গিয়েছিলেন মেরামতকর্মীরা। লিফটের ভেতরে কেউ আছে কি না তা পরীক্ষা না করেই কর্মীরা এর বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর প্রায় এক মাস লিফটি বন্ধ ছিল। গত ১ মার্চ লিফটি সারাইয়ের জন্য ওই ভবনে যায় মেরামতকর্মীরা। লিফটি চালু করার পর এর ভেতরে এক নারীর মৃতদেহ দেখতে পায় তারা। এ ঘটনায় দুই মেরামত কর্মীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে। প্রাথমিকভাবে ৪৩ বছরের ওই নারীর নাম জানায়নি পুলিশ। তবে তিনি ওই ভবনের বাসিন্দা ছিলেন এবং একা বসবাস করতেন বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ