,

জেনে নিন বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কখন

bangladesh_teamস্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে দারুণ খেলা বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন।

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে সোমবার বিকেলে ধর্মশালায় পৌঁছেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে সুপার টেনে খেলতে হলে বাংলাদেশকে পেরোতে হবে প্রথম পর্বের বাধা।

প্রথম পর্বে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে সুপার টেনের টিকিটের জন্য লড়বে। প্রত্যেক গ্রুপ থেকে একটি করে দল খেলবে সুপার টেনে।

প্রথম পর্বে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমান। আর ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, আফগানিস্তান, স্কটল্যান্ড ও হংকং। মঙ্গলবার নাগপুরে জিম্বাবুয়ে-হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রথম পর্বের খেলা।

প্রথম পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই হবে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। প্রথম পর্ব পেরিয়ে সুপার টেনে উঠলে গ্রুপ ২-এ খেলবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান।

প্রথমপর্বে বাংলাদেশের খেলার সময়সূচী :

ম্যাচ তারিখ সময় (বাংলাদেশ সময়) ভেন্যু

বাংলাদেশ-নেদারল্যান্ডস ৯ মার্চ বিকেল সাড়ে ৩টা ধর্মশালা

বাংলাদেশ-আয়ারল্যান্ড ১১ মার্চ রাত ৮টা ধর্মশালা

বাংলাদেশ-ওমান ১৩ মার্চ রাত ৮টা ধর্মশালা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ