,

বনশ্রীতে দুই শিশু হত্যা মামলা ডিবিতে

due-sisu-hottaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যা মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সর্দার জানিয়েছেন, রবিবার রাতে থানা পুলিশের কাছ থেকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

চাইনিজ রেস্টুরেন্টের খাবার খেয়ে নুসরাত আমান অরণী (১৪) ও আলভী আমান (৬) নামের দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে গত ২৯ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। সে সময় হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করে। পরে ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে।
জামলপুরে দুই শিশুকে দাফনের পর গত ৩ মার্চ ঐ শিশুদের বাবা, মা ও খালাকে আটক করে ঢাকায় নিয়ে আসে র‌্যাব। সেখানে মা মাহফুজা মালেক জেসমিন হত্যার দায় স্বীকার করেন। এরপর মাহফুজার স্বামী আমানুল্লাহ বাদী হয়ে মামলা করেন।

শুক্রবার আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদ করছে পুলিশ। মাহফুজার যুক্তি, সন্তানদের ‘ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা’ থেকে নিজের স্কুলপড়ুয়া দুই ছেলে-মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় মা মাহফুজা মালেক জেসমিন জিজ্ঞাসাবাদে তার দুই সন্তান নুসরাত আমান অরণী (১৪) ও আলভী আমানকে (৬) হত্যার ‘স্বীকারোক্তি’ দিয়েছেন। এই স্বীকারোক্তি অনুযায়ী গত বৃহস্পতিবার ওই দুই শিশুর বাবা আমানুল্লাহ রামপুরা থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে