রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাদাম কেন খাবেন

nut-2-300x167বাদাম আমরা সারা বছরই হাতের নাগালে পেয়ে থাকি। বাদাম খেতে অনেকে পছন্দ করলেও কেউ কেউ এটি ভালোবাসেন না। যারা বাদাম খেতে পছন্দ করেন তাদের জন্য সুখবরই বলা যায়। সম্প্রতি এক গবেষণায় বের হয়েছে, যারা কখনোই বাদাম খান না তাদের তুলনায় যারা সপ্তাহে একবারেরও কম সময় বাদাম খান তাদের মৃত্যুঝুঁকি ৭ শতাংশ, যারা সপ্তাহে অন্তত একবার বাদাম খান তাদের ঝুঁকি ১১ শতাংশ, যারা সপ্তাহে দুই বা চারবার বাদাম খান তাদের ১৩ শতাংশ এবং যারা প্রতিদিন বাদাম খান তাদের মৃত্যুঝুঁকি ২০ শতাংশ কমে যায়। ডা. ইয়াং বাও এ গবেষণা পরিচালনা করেন এবং তা নিউ ইংল্যান্ড মেডিসিন জার্নালে প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়েছে, বাদাম খেলে বয়স্ক মানুষের হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এক্ষেত্রে স্ট্রোকের সম্ভাবনাও কমে যায়।
আমাদের অনেকেরই ধারণা, বাদাম খেলে মানুষ মোটা হয়ে যায় এবং এটি হৃদরোগীদের ঝুঁকি বাড়ায়। কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা এ ধারণাকে মিথ্যা প্রমাণ করেছে বোস্টনের একটি হাসপাতালের গবেষণা। গবেষণায় দেখা গেছে, নিয়মিত বাদাম খেলে মানুষ হালকা-পাতলা গড়নের হয় এবং তাদের ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি অনেক কমে। সাধারণত বাদামে থাকে পর্যাপ্ত চর্বি ও প্রোটিন। এ চর্বির প্রায় পুরোটাই অসম্পৃক্ত ধাঁচের অর্থাৎ স্বাস্থ্যকর। এতে ভিটামিন বেশি না পাওয়া গেলেও পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আছে। এছাড়াও ম্যাগনেসিয়ামসহ প্রয়োজনীয় আরও কিছু খনিজ বাদামে পাওয়া যায়। যারা নিয়ন্ত্রিত খাবার খেয়ে থাকেন তারা অনেক সময় ক্যালোরি বেড়ে যাওয়ার ভয়ে বাদাম এড়িয়ে যান। কিন্তু জেনে রাখা ভালো, বাদামে শর্করার পরিমাণ খুবই কম। ফলে বাদাম খেলে ওজন বাড়বে না। তাই আজ থেকে নির্ভয়ে প্রতিদিনের খাবার তালিকায় কিছু বাদাম যোগ করুন ও সুস্থ থাকুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ