,

বাসচাপায় পুলিশের এএসআই নিহত

2015_11_04_12_50_48_PEUvMhLeEuGkbVGM9KgLLinlLYTvSj_originalগাইবান্ধা প্রতিনিধি : ঢাকা-রংপুর মহাসড়কের হাওয়াখানা এলাকায় কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওবায়দুর রহমান বাসচাপায় নিহত হয়েছেন। তিনি ঘটনাস্থলে রাত দেড়টার দিকে হাওয়াখানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুর রংপুর রিজার্ভ ফোর্সে কর্মরত ছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, রাত দেড়টার দিকে রংপুর থেকে রিজার্ভ ফোর্সের একটি পুলিশ দল ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ হাওয়াখানা নামক স্থানে দায়িত্ব পালন করছিলেন। রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দায়িত্বরত এএসআই ওবায়েদুর রহমানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে আটক করা বা চিহ্নিত করা সম্ভব হয়নি বলে গোবিন্দগঞ্জ থানার পুলিশ বলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে