,

সৌদিতে নিহতদের দাফন নিয়ে পরিবারের মতামত চেয়েছে দূতাবাস

2016_03_06_19_47_35_02sEWxPTegYNoP6ntam21sTFKdiHbq_originalডেস্ক রিপোর্ট : সৌদি আরবের রিয়াদের ওলাইয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মরদেহের দাফন নিয়ে তাদের পরিবারের মতামত চাওয়া হয়েছে। নিহতদের কোথায় দাফন করা হবে তা নিয়ে পরিবারের মতামত চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চিঠি দিয়েছে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস।

রোববার দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব মোহাম্মাদ মিজানুর রহমান স্বাক্ষরিত এ চিঠি আসে। চিঠিতে নিহত ও আহত শ্রমিকদের নাম-ঠিকানা উল্লেখ করে জরুরী ভিত্তিতে এ মতামত জানতে চাওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৬টায় রিয়াদস্থ মেসার্স বনি আমর কনস্ট্রাকশন ইস্ট এর কর্মীদের একটি বাস কর্মস্থলে যাওয়ার পথে ওলাইয়া নামক এলাকায় একটি ট্রেইলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় পাঁচ জন বাংলাদেশি নিহত এবং আহত হন দুই বাংলাদেশি। তারা সবাই ওই কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। দুর্ঘটনার পরপরই নিহত পাঁচ জনকে রিয়াদস্থ সোমইচি হাসাপাতালের মর্গে রাখা হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধিন।

নিহতরা হলেন- বাহ্মণবাড়ীয়ার আশুগঞ্জ উপজেলা ময়শায় গ্রামের আব্দুস সোবহানের ছেলে মোহাম্মদ আলী, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার মমিন নগরের লাল মাহমুদের ছেলে আবুল, একই উপজেলার বাড্ডা উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নুরুল ইসলাম, ঢাকা নবাবগঞ্জ উপজেলার আলগির চর গ্রামের আরশাদ আলীর ছেলে ইরশাদ আলী এবং কিশোরগঞ্জের পাকুন্দীয়া উপজেলার চুকদিছা গ্রামের মন্দু মিয়ার ছেলে সোহেল মিয়া।

দুর্ঘটানায় আহতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়া জেলার সদর উপজেলার বাদোগুর গ্রামের হেফজু মিয়ার ছেলে কানু মিয়া এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী গ্রামের সোদান মিয়ার ছেলে মনির হোসেন। ইতোমধ্যে আহতদের সঙ্গে রিয়াদস্থ শ্রম ইউংয়ের কাউন্সিলর, প্রথম সচিব (রিয়াদ) ও প্রথম সচিব (দাম্মাম) দুজন অনুবাদকসহ হাসপাতাল ও মেসার্স বনি আমর কনস্ট্রাকশন ইস্ট কোম্পানির হেড অফিস পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা