,

টাইগারদের কাছে আফ্রিদির প্রত্যাশা

1স্পোর্টস ডেস্ক : আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরেই পর্দা নামছে এশিয়া কাপের ফাইনালের। ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে টাইগাররা।
তবে ফাইনালে বাংলাদেশকে শুভকামনা জানাতে ভুলেননি পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। শুভকামনা জানানোর পাশাপাশি শহীদ আফ্রিদি এবং দেশটির পেস বোলিং সেনসেশন মোহাম্মদ আমির উচ্ছসিত প্রশংসা করেছেন বাংলাদেশের।
পাকিস্তানি ক্রিকেটারদের সম্মানে পাকিস্তান হাই কমিশনে আয়োজিত এক নৈশভোজে আফ্রিদি বলেন, ‘আমি মনে করি, যেভাবে বাংলাদেশ ক্রিকেট খেলেছে, যেভাবে তারা উন্নতি করেছে, তাতে তারাই ফাইনাল খেলার যোগ্য দাবিদার। এবং আমার বিশ্বাস, ফাইনালেও তারা ভালো করবে এবং শিরোপা জিতবে। আমার শুভ কামনাও থাকলো বাংলাদেশের প্রতি।’
এসময় পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির উচ্ছসিত প্রশংসা করেছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের।
পাকিস্তানি এই পেসারের মতে, সৌম্যই হচ্ছেন বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য সৃষ্টিকারী। ওই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
সৌম্য সম্পর্কে আমির বলেন, ‘এটা তো টি-টোয়েন্টি ক্রিকেট। আমি মনে করি, ১০৩ রান তাড়া করা খুবই সহজ। যখন ম্যাচটা সৌম্য সরকার একতরফা বানিয়ে ফেলেছিলেন। আর টি-টোয়েন্টিতে ম্যাচের গতি পরিবর্তন হয়ে যেতে পারে মাত্র একটি ওভারেই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা