,

বসন্তহীন মালয়েশিয়া কুয়ালালামপুরে কোকিলের কুহু

Flower-11-300x200শামীম সরকার,মালয়েশিয়ায় : কনকনে হাঁড় কাপানো শীতের পরেই তো ফাগুন আসে।ফাগুন নিয়ে আসে কোকিল ডাকা বসন্ত।ফুটে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল, গাঁদা,পলাশ,ডালিয়া,মাধবীলতা সহ কত ফুল।শুরু হয় মৌমাছির গুঞ্জরন। শীতে পাতা ঝরা গাছে বসন্তে  নতুনভাবে সবুজ পাতা দেখা দেয় ষড়ঋতুর বাংলাদেশের গাছেগাছে।উত্তরের হিমেল হাওয়া পরিবর্তন হয়ে বয়তে শুরু করে দক্ষিনা বাতাস।চারিদিকে কোকিলের কুহূ কুহূ মধুর মনমাতানো ডাকে প্রাণবন্ত প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়।আহ! কী সুন্দর এই বসন্তে আমাদের প্রিয় মাতৃভূমি মায়াবী বাংলাদেশের প্রকৃতির পরিবেশ!
পরদেশে পরবাসি হয়ে খুব মিস করছি আমাদের দেশের ঋতুরাজ বসন্তের রূপ-লাবণ্য চোখ ভরে দেখা।নয় ঝড়,নয় বৃষ্টি, নয় শীত।গাছেগাছে ফুলেফুলে আর কঁচি পাতায় সেজে ওঠা বসন্তের বাংলাদেশ।কতই না সুন্দর!
দূরপরবাসে আছি ঋতু বৈচিত্রহীন দক্ষিনপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায়।এখানে শীতও নেই,বসন্তও নেই।আছে শুধু চিরচেনা কোকিলের কুহূ কুহু মধুর ডাক।হ্যাঁ, এই কুয়ালালামপুর শহরে বা মালয়েশিয়ায় বসন্ত কাল না-থাকলেও আছে কোকিলের ডাক।এই তো গত এক সপ্তাহ ধরে সকালে ঘুম ভাঙলে বিছনায় বসেই শুনি কোকিলের সুর।ফেব্রুয়ারির শুরু থেকে শুনছি কোকিলের ডাক।সমগ্র মালয়েশিয়ায় সবুজে ভরা।এই কুয়ালালামপুর শহরে কোথাও গাছের অভাব নেই।সবখানে সবুজ গাছে ভরা।শুধু গাছ নয়, কুয়ালালামপুরের আকাশে ও গাছেগাছে পাখির অভাব নেই এখন। খোদ কুয়ালালামপুর সিটি কর্পোরেশন অফিসের সামনে সারিসারি গাছে অজস্র পাখিতে ভরা।সকাল সন্ধ্যায় পাখির কলতান শুনা যায় এখানে।
যে এপার্টমেন্টে থাকি সেখানে চারিদিক গাছে ভরা।বাসার নিচে গেলেই কোকিলের ডাক শুনে গাছের দিকে তাকাতেই চোখে পড়লো বসন্তে গ্রাম বাংলার সোনালু ফুল। বাংলাদেশে আমাদের  গ্রামে খুব বেশি  দেখতাম ফুলেফুলে ভরা সোনালু গাছ।প্রথমবার খেয়াল করলাম কুয়ালালামপুরে আমার গাঁয়ের সোনালু গাছের ফুল আছে।গাছ ভরা সোনালু ফুল দেখতে বরাবরই ভাল লাগে। মনে-মনে ভাবলাম- তাই তো কোকিলের ডাকও আছে এই শহরে।বসন্তের অনুসজ্ঞ এই হলদে রঙের সোনালু ফুল দেখে আর রোজরোজ চিরচেনা  কোকিলের সেই কুহূ কুহূ ডাক ফেলে আসা প্রিয় বাংলাদেশের বসন্তের কথা মনে করিয়ে দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে