বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও  সমাজতন্ত্রীরা স্পেনে জোট সরকার গঠনে ব্যর্থ

 

 
আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে জোট সরকার গঠনের প্রচেষ্টায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলেন সোশ্যালিস্ট পার্টির নেতা পেড্রো স্যানশেজ। তার জোট সরকার গঠনের প্রস্তাবটি আবারও নাকচ করে দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। আগামী ২ মে’র মধ্যে এমপিরা যদি সরকার গঠন না করতে পারেন, তবে জুনে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ের পপুলার পার্টি ১২২টি আসন পেয়েছে। বিপরীতে সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ৯০টি আসন। কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় স্পেনে রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়ের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। এদিকে মধ্য-ডানপন্থী দল সিউডাডানোসের সঙ্গে জোটবদ্ধ সরকার গঠনের প্রস্তাবের পক্ষে এমপিদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্যানশেজ।

40b5d7e902ade439e1113e80cc6d5536-56daaf0129f28

 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, জোট সরকার গঠনের প্রশ্নে শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ২১৯-১৩১ ভোটে তা নাকচ হয়ে যায়। এর আগে বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতেও হেরে যান স্যানশেজ। তবে এরপরও আশা ছাড়েননি এই সমাজতান্ত্রিক নেতা। শুক্রবার ভোটাভুটিতে হেরে যাওয়ার পর স্যানশেজ বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব।’তবে সিউডাডানোসের সঙ্গে জোটবদ্ধ সরকার গঠনের জন্য স্যানশেজের প্রস্তাবকে ‘নাট্যমঞ্চ’ বলে উল্লেখ করেছেন রাজোয়।

 

উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে পপুলার পার্টি ও সোশ্যালিস্ট পার্টি পালাক্রমে স্পেনের সরকার পরিচালনা করে আসছে। এবারের নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পার্টি সবচেয়ে বেশি ভোট পেলেও প্রয়োজনীয় আসনসংখ্যা থেকে অনেক দূরে রয়ে গেছে৷ এবারের নির্বাচনে উত্থান হয়েছে নতুন দুই রাজনৈতিক দলের৷ বামপন্থি ‘পোদেমোস’ পার্টি ৬৯টি আসন এবং উদারপন্থী সিউডাডানোস পার্টি ৪০টি আসন পেয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান