বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ সরল এক মানুষের নাম মাশরাফি

mashrafil-milestone-bangladeshস্পোর্টস ডেস্ক : জীবনকে অন্যভাবে দেখেন বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েও তার জীবনযাপন খুবই সহজ সরল। তার জীবন যাপন নিয়ে ভারতের পত্রিকা এবেলা তৈরি করেছে একটি প্রতিবেদন। সেই প্রতিবেদনটি পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

জীবনকে অন্যভাবে দেখেন বাংলাদেশের জনপ্রিয় অধিনায়ক। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েও তার জীবনযাপন খুবই সহজসরল। শোনা যায়, তিনি এখনও রিকশা চড়ে ঘুরে বেড়ান রাজপথে। দলের অনুশীলনে যোগ দেন রিকশা চড়েই। এমন দৃশ্যের কথা কেউ কিন্তু কল্পনাও করবেন না।

এসব কথা শুনলে মনে হবে মাশরাফি বুঝি পাশের বাড়ির ছেলে। অধিনায়ক হয়েও তার মধ্যে নেই গর্ব, অহংকার। তাই তো বাড়ির সামনে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলতে পারেন। রিকশা চড়ে অনুশীলনে যেতে পারেন। কেন এরকম করেন, প্রশ্ন করলে তিনি জবাব দেন, ‘এটাই তো জীবন।’

সব অর্থেই ব্যতিক্রম মাশরাফি। একাধিকবার চোট-আঘাতের পরেও মনের প্রবল জোরে ফিরে আসতে পারেন দলে। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচের মোড় একার হাতে ঘোরানোর পরে ভনিতার আশ্রয় না করে মাশরাফির পক্ষেই বলা সম্ভব, ‘ফাইনালে উঠতে পেরে খুবই ভালো লাগছে। তবে এখনই তো সব শেষ হয়ে যায়নি। ফাইনাল এখনও বাকি। উৎসব করার দিন তো পড়েই রয়েছে।’

দলের ড্রেসিংরুমেও দারুণ জনপ্রিয় বাংলাদেশ অধিনায়ক। সবার বিপদআপদে ঝাঁপিয়ে পড়েন তিনি। পরোপকারী মাশরাফি নিজেকে ছড়িয়ে দিয়েছেন আরও অনেক দূরে। নড়াইলে বেশ কিছু ছেলেমেয়ের লেখাপড়ার খরচও দেন তিনি। এমনই মানুষ মাশরাফি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান