,

আরবাজ-মালাইকার ডিভোর্স ঠেকাতে মাঠে নামলেন সলমন খান

 

 

বিনোদন ডেস্ক : আরবাজ এবং মালাইকার ডিভোর্স ঠেকাতে এ বার মাঠে নামলেন সলমন খান। ক’দিন ধরেই এই খান দম্পতির ‘শকিং ব্রেকআপ’-এর জল্পনা শুরু হয়েছিল বি-টাউনে। কোনও কোনও মহল থেকে শোনা গিয়েছিল, এক মার্কিন ব্যবসায়ীর প্রেমে পড়েছেন মালাইকা। আবার তাঁর সঙ্গে অর্জুন কপূরের সম্পর্ক নিয়েও জোর গসিপ চলছিল। এর মধ্যেই এই সম্পর্ক জোড়া লাগাতে এগিয়ে এলেন খোদ সল্লু মিঞা। গতকাল রাতে নাকি মালাইকার সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন ভাইজান। তাঁকে বুঝিয়েছেন, কোনও তুচ্ছ কারণ যেন ১৮ বছরের দাম্পত্য ছেড়ে বেরিয়ে আসার কথা না ভাবেন নায়িকা।

image (2)
ব্রেকআপের জল্পনা নিয়ে কয়েক দিন আগে প্রথম মুখ খুলেছিলেন আরবাজ খান। তিনি বলেছিলেন, ‘‘এত বছর হল বিয়ে হয়েছে আমাদের। আমি এখনও মালাইকার ব্যাপারে পজেসিভ। ও আমার কাছে সবথেকে বেশি দামি। ওকে হারিয়ে ফেলার ভয়ও পাই।’’ তাঁদের সম্পর্কে যে সাময়িক সমস্যা হয়েছিল তা পরোক্ষে মেনে নিয়েই বলেছিলেন, ‘‘জীবনে কখনও এমন সময় আসে যখন কন্ট্রোলটা মহিলাদের হাতেই দিতে হয়। এখন আমরা ঠিক সেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি।’’
আরবাজ যতই সমস্যাটাকে হালকা করে দেখানোর চেষ্টা করুন, বিষয়টা যে গুরুতর তা আর অস্বীকার করার কোনও উপায় নেই। এ বার আসরে খোদ সলমন। কিন্তু তিনিও এই বিচ্ছেদ ঠেকাতে পারবেন কি?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা