,

অতিরিক্ত সেক্স যৌনজীবনকে দূরে সরিয়ে দেয়

 

লাইফস্টাইল ডেস্ক : বিশেষজ্ঞরা সুস্থ দেহ ও মনের জন্যে যৌনতাকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন বলে মত দিয়েছেন। তবে অতিরিক্ত যৌনকর্মের ফলে দীর্ঘমেয়াদে এ কাজের প্রতি বিতৃষ্ণা চলে আসতে পারে।

Life-in-sex-Securety

 

পিটার্সবার্গের কার্নেগি মেলন ইউনিভার্সিটির এক দল গবেষক গুটিকয়েক জুটিকে নিয়ে তাদের গবেষণা পরিচালনা করেন। গবেষকরা জুটিদের তিন মাসের সময় ধরিয়ে দেন। বলা হয়, এ সময় তারা যেন আগের চেয়ে বেশি বেশি যৌনকর্মে মিলিত হন। দেখা যায়, এই সময়ের মধ্যে তাদের যৌনতার প্রতি অনিচ্ছা চলে এসেছে। একবার সেক্স উপভোগের চেয়ে বিতৃষ্ণা চলে আসার হার অনেক বেশি ছিল।

 

 

এ গবেষণায় বিজ্ঞানীরা ৩৫-৬৫ বছর বয়সী দম্পতিদের বেছে নেন। তাদের দুটো দলে ভাগ করে তিন মাসের সময় বেঁধে দেন। একটি দলকে তাদের স্বাভাবিক যৌনজীবন নিয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয়। অপর দলকে দ্বিগুণ পরিমাণে সেক্স করতে বলা হয়।

পরে অংশগ্রহণকারীরা তাদের স্বাস্থ্যগত অবস্থা, সুখের মাত্রা এবং যৌনতার নানা বিষয় নিয়ে মন্তব্য করেন। দ্বিতীয় দলের দম্পতিরা যৌনতার প্রতি অনিচ্ছা চলে আসার কথা বলেন।

 

 

গবেষকরা আশা করেন, দম্পতিরা তাদের যৌনজীবনে সুখের মাত্রা ক্রমশ বৃদ্ধি করতে সময়ের ব্যবধান বা সেক্সের মাত্রা নিয়ন্ত্রণে রাখবেন। এতে দীর্ঘমেয়াদে যৌনজীবন সুখকর হয়ে উঠবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট