,

উত্তর কোরিয়া ৬টি স্বল্প-পাল্লার মিসাইল ছুড়ল

 
আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব সাগরে ছয়টি স্বল্প-পাল্লার মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির ব্যাপারে জাতিসংঘ নতুন রেজ্যুলেশন পাস করায় শক্তি প্রদর্শন করতে পিয়ংইয়ং এমন কাণ্ড ঘটালো বলে মনে করছেন বিশ্লেষকরা।দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, “বৃহস্পতিবার মিসাইলগুলো ছোড়ে উত্তর কোরিয়া। বন্দর নগরী ওনসান থেকে স্থানীয় সময় সকাল ১০টায় এগুলো ছোড়া হয়। তবে মিসাইলগুলোর প্রকৃতি সম্পর্কে জানাতে পারেনি সংবাদমাধ্যমগুলো।”

162-700x336

 

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘প্রোজেক্টাইল’গুলো ৩০০ মিলিমিটারের রকেট বা স্বল্প-পাল্লার মিসাইল হতে পারে। সাগরে পড়ার আগে এগুলো ১০০ থেকে ১৫০ কিলোমিটার উড়ে গেছে।

 

 

চলতি বছর জানুয়ারি মাসে ‘হাইড্রোজেন’ বোমার পরীক্ষা ও ফেব্রুয়ারিতে রকেট উৎক্ষেপণের কারণে উত্তর কোরিয়ার ওপর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনের নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করেছে। পিয়ংইয়ংকে সাজা দিতে রেজ্যুলেশনও পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এরই মধ্যে এভাবে মিসাইল ছোড়া আসলে ক্ষমতার প্রদর্শন ছাড়া কিছুই না বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের