,

এশিয়া কাপে ব্যর্থতা : পাক প্রধানমন্ত্রীকে দায়ী করছে ইমরান

imran-khan-320160303095233স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারতের পর বাংলাদেশের কাছে হেরে ফাইনালের আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। আর দলের এমন ব্যর্থতার জন্য পাকিস্তান প্রধানমন্ত্রীর খারাপ নীতিকেই দায়ী করছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতে কাছে হেরে যায় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে অবশ্য আমিরাতের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়িয় শহিদ আফ্রিদির দল। আজকের ম্যাচে বাংলাদেশের কাছে হারলে ফাইনালে যাওয়ার পথ আটকে যাবে পাকিস্তানের। আর টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না পাকিস্তানের। তবে ঐ ম্যাচে টাইগারদের কাছে ৫ উইকেটে হেরে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন শেষ হয় পাকিস্তান।

এ নিয়ে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান বলেন, এশিয়া কাপে পাকিস্তানের পারফর্মেন্সে চূড়ান্ত হতাশ সমর্থকরা। আমাদের জাতি ক্রিকেটে তাদের প্রতিভা হারিয়ে ফেলছে. আমরা আমাদের মেধা ফিরে পাব যদি পিসিবি চেয়ারম্যান তার মেধা দাঁরা নির্বাচিত হন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, এই প্রধানমন্ত্রী থাকাকালীন মেধার উপর পিসিবি প্রধান নির্বাচন করা অসম্ভব। কারণ এই সরকার সবকিছু করছে নেতৃত্ব টিকিয়ে রাখতে।

এদিকে এশিয়া কাপে ব্যর্থতার জন্য সমর্থকরা ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের বিরুদ্ধে স্লোগান দেন। বেশ কয়েকজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ারও দাবি জানান তারা। পাকিস্তানের কোথাও কোথাও রাগে-ক্ষোভে টেলিভিশন সেট ভেঙে ফেলার খবর পাওয়া গেছে। পাঞ্জাবের কোথাও কোথাও অধিনায়ক আফ্রিদিসহ কয়েকজন ক্রিকেটারের কুশপুত্তুলও দাহ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা