,

অধিনায়কত্ব ছাড়ছেন আফ্রিদি!

Afridi20160303063722স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পরই আফ্রিদির ভবিষ্যতের উপর কালো মেঘ জমছিল। এবার বাংলাদেশের কাছে হারে শুরু হয়ে গেল পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদির ভবিষ্যৎ নিয়ে। গুজব উঠেছে, অধিনায়কত্ব ছাড়ছেন আফ্রিদি।

ভারতের বিপক্ষে হারের পর কথা উঠছিল তাঁর বয়স হয়েছে, আর পারছেন না। আমিরশাহি ম্যাচেও তিনি সমালোচিত হন দলের বিপদে নিজে ব্যাট হাতে না গিয়ে অন্য ব্যাটসম্যানকে পাঠিয়ে দেওয়ায়। তবে পাকিস্তান মিডিয়া ম্যানেজারকে আফ্রিদির অধিনায়কত্ব ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি অস্বীকার করে জানান, এমন কিছু ঘটেনি।

এদিকে আফ্রিদির পাকিস্তান দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের ‘আজ’ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বড়ে মিয়াঁ বলেছেন, ‘আপনি কীভাবে এমন একজন খেলোয়াড়কে দলে রাখেন যার ব্যাপারে কারও কোনো ধারণা নেই, সে পারফর্ম করবে কি না? দলে আফ্রিদি জায়গা রাখার যোগ্যতা হারিয়েছে বেশ কয়েক বছর আগেই।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা