,

আর ফাঁকি দিতে পারবেন না সালমান!

Salman-Khanবিনোদন ডেস্ক : যতবারই তাঁর বিয়ের প্রসঙ্গটি আলোচনায় এসেছে; সংবাদমাধ্যম থেকে শুরু করে স্বজন, পরিবার—সবাইকে কৌশলে এটা-ওটা বলে, বিভিন্ন কারণ টেনে এনে বিষয়টি বরাবর এড়িয়ে গেছেন বলিউডের ‘সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর’ খেতাব পাওয়া অভিনেতা সালমান খান। কিন্তু এবার বোধ হয় আর বিষয়টি এড়িয়ে যেতে পারবেন না তিনি। সালমানের বিয়ের জন্য একেবারে আদাজল খেয়েই মাঠে নেমেছেন এই তারকা অভিনেতার মা-বাবা। বিয়ের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন তাঁরা।

এ প্রসঙ্গে সালমানের বাবা সেলিম খান ও মা সালমা খানের বরাতে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সালমান খানের বাবা ও মা দুজনেই এই তারকা অভিনেতাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যথেষ্ট অজুহাত দেখানো হয়েছে, আর নয়! এই এপ্রিলের মধ্যেই বিয়ের বিষয়টি চূড়ান্ত করতে হবে। কিন্তু পাত্রী?
পাত্রী সেই রোমানীয় মডেল ও টিভি তারকা ইউলিয়া ভেঞ্চুর।

এর আগে সেলিম খান ও সালমা খান যতবারই তাঁদের আদরের ছেলেকে বিয়ের জন্য বলেছেন, ততবারই সালমান খান তাঁর বিরুদ্ধে করা ২০০২ সালের মামলার (হিট অ্যান্ড রান কেস’) অজুহাত দেখিয়ে বলেছেন, ‘বিয়ের পর আমার স্ত্রীকে কী জবাব দেব, যদি মামলার রায় আমার বিপক্ষে যায়?’
কিছুদিন আগে সালমানের বোন অর্পিতা খান জানিয়েছেন, এ বছরেই তাঁর ভাই সালমানের বিয়ে।

শুভস্য শিঘ্রম আর এর ওপর আছে সালমানের বাবা সেলিম খান ও মা সালমা খানের সাম্প্রতিক ‘এপ্রিল আলটিমেটাম’। কাজেই এবার আর বোধ হয় ফাঁকি দিতে পারছেন না সালমান খান। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা