,

চুল পাকার কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা

greyhair-pic_104244ডেস্ক রিপোর্ট : প্রথম বারের মতো চুল পাকার জন্য দায়ী এক ধরনের জিনকে চিহ্নিত করে ফেলেছেন একদল গবেষক। তারা বলছেন, চুল পাকার জন্য শুধুমাত্র পরিবেশগত কারণ নয়, জেনেটিক উপাদানও দায়ী।

সম্প্রতি গবেষণা প্রতিবেদনটি প্রাকৃতিক যোগাযোগ নামক জার্নালে প্রকাশিত হয়েছে। লাতিন আমেরিকার ছয় হাজারের অধিক মানুষের ওপর গবেষণাটি পরিচালনা করা হয়। চুলের রঙ, পাকা চুল, ঘনত্ব এবং গঠনের সঙ্গে নতুন জিনের সম্পর্কের বিষয়টি খুঁজতে গবেষণাটি পরিচালনা করা হয়।

নতুন শনাক্ত করা জিনটি হচ্ছ-আইআরএফফোর(IRF4)। এই জিনটি চুলের রঙ তৈরিতে ভূমিকা রাখে বলে এতদিন পরিচিত ছিল। এই প্রথম জানা গেল, এটি চুল পাকার জন্যও দায়ী।

গবেষণার তথ্য মতে, এই জিন উৎপাদন নিয়ন্ত্রণ, মেলানিন সংরক্ষণ, চুল, ত্বক এবং চোখের রঙ তৈরি করে। মেলানিনের অনুপস্থিতির কারণেই চুলের রঙ সাদা হয়। তাই গবেষকরা এই প্রক্রিয়ার সঙ্গে আইআরএফফোরের ভূমিকা বের করার চেষ্টা করেছেন।

লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক অ্যান্ড্রিজ রুইজ লিনারস বলেন, আমরা চুল পাকার জন্য দায়ী প্রাথমিক জেনেটিক উপাদান খুঁজে পেয়েছি। যা মানুষের বার্ধক্যের জীবতত্ত্বের বিষয়টি বুঝতে সহায়তা করবে। আইআরএফফোর জিনটি যেমন চুল পাকার জন্য দায়ী, ঠিক তেমনি দেরিতে চুল পাকার ক্ষেত্রেও এটি অবদান রাখতে পারে।

ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের ত্বক কেন্দ্রের গবেষকরা পিআরএসএসফাইভথ্রি(PRSS53) নামে আরেকটি জিনের খোঁজ পেয়েছেন যা চুল কোঁকড়ানোর জন্য দায়ী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে