,

‘মুক্তিযোদ্ধা’ সনদ দেখাতে পারেননি আমিনুর রহমান

 

 

নিজস্ব প্রতিবেদক : ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা হিসেবে অভিযুক্ত যশোরের আমিনুর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্দেশে তদন্ত সম্পন্ন হয়েছে।তদন্তের সময় তিনি (অভিযুক্ত) প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সার্টিফিকেট, ভারতীয় তালিকা এবং লাল মুক্তিবার্তা/সবুজ মুক্তিবার্তা দেখাতে পারেননি।

 

Dhaka1456911458

এ সংক্রান্ত একটি প্রতিবেদন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুল আরিফ গত ২৯ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বরাবর প্রেরণ করেছেন।সূত্র মতে, যশোর শহরের আফজাল হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেন, সদর উপজেলার হালসা গ্রামের আহাদ আলীর ছেলে আমিনুর রহমান জাল জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করেন। এই সনদ গ্রহণ করে তিনি সরকারি কোষাগার থেকে নিয়মিত ভাতা ভোগ করে আসছেন। এতে সরকারের প্রতি মাসে ৮ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযোগের ভিত্তিতে মন্ত্রী বিষয়টি তদন্ত করতে যশোর সদর উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত আমিনুর রহমানের বিরুদ্ধে তদন্ত করে ০৫.৪৪.৪১০০.০৪৭.০১৮.০২.১৬-১৫৬ স্মারকে মন্ত্রণালয় বরাবর প্রতিবেদন দিয়েছেন।

 

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকালে অভিযুক্ত আমিনুর রহমান প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সার্টিফিকেট, ভারতীয় তালিকা এবং লাল মুক্তিবার্ত/সবুজ মুক্তিবার্ত দেখাতে পারেননি। তাই এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত আমিনুর রহমান তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে বরবার দাবি করে আসছেন। আর তার ইউনিয়ন দেয়াড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সাত্তার জানিয়েছেন, আমিনুর রহমান ২০১২ সালে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা