,

এবার ভারতীয় রেলের সাইট হ্যাক করল আল কায়েদা

150149Untitled-1এবার জঙ্গিদের বিচরণ ভারতীয় রেলের ওয়েবসাইটে। জঙ্গি সংগঠন আল কায়েদা হ্যাক করল ভারতীয় রেলের ওয়েবসাইট। মঙ্গলবার রাতে হঠাৎ‌ রেলের ওয়েবসাইটে দেখা যায় আল কায়েদার দক্ষিণ এশিয়ার প্রধান মৌলানা আসিম উমরের একটি দীর্ঘ ‘জিহাদ’ বার্তা। বেশ কিছুক্ষণ ওই মেসেজটি থাকে। পরে সরিয়ে নেওয়া হয়। এই প্রথম হ্যাক করা হল ভারতীয় রেলের সাইটটাকে।

রেল মন্ত্রণালয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে ইন্ডিয়ান রেলের ওয়েবসাইটের সেন্ট্রাল রেলওয়ের একটি মাইক্রোসাইট হ্যাক করা হয়। সেন্ট্রাল রেলের ভুসাওয়াল ডিভিশনের পার্সোনাল ডিপার্টমেন্টের পেজটিতে প্রয়োজনীয় তথ্যের বদলে দেখা যায় আল কায়েদার জঙ্গি নেতা আসিম উমরের ‘জিহাদ’ এর ডাক দিয়ে একটি বার্তা। সব ভারতীয় মুসলিমদের উদ্দেশে জিহাদের ডাক দিয়ে এই জঙ্গি নেতা লিখেছে, ‘আপনাদের মহাসাগরে কেন কোনও ঝড় উঠছে না? ভারতের সব মুসলিমদের অনুরোধ, নীচের বার্তাটি দয়া করে পড়ুন।’

এরপরে একটি ১১ পাতার ডকুমেন্ট অ্যাটাচড করা ছিল। এক জায়গায় লেখা, ‘দিল্লির মাটি কি আরেকজন শাহ মুহাদিত দেলভির জন্ম দেবে না? যিনি ভারতের মুসলিম জনগণকে ভুল যাওয়া জিহাদ মনে করিয়ে দেবেন। জিহাদের যুদ্ধক্ষেত্রে তাঁদের নামতে অনুপ্রেরণা দেবেন।’ একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সঙ্গীদের খতম করতে অবিলম্বে ‘জিহাদ’ শুরুরও কথাও বলা হয় জঙ্গি নেতা উমরের মেসেজে।

খোদ ভারতীয় রেলের ওয়েবসাইটে এহেন জঙ্গি বার্তা দেখে তড়িঘড়ি ব্যবস্থা নেয় রেল। অবশ্য রেলের টনক নড়তেই মেসেজটি উধাও হয়ে যায়। প্রসঙ্গত, আল কায়েদা দক্ষিণ এশিয়ার প্রধান মৌলানা আসিম উমর উত্তর প্রদেশের সাম্বলের বাসিন্দা ছিল। ১৯৯২ সালে বাবরি মসজিদ কাণ্ডের সময় জিহাদি দলে নাম লেখায় উমর। জঙ্গি দুনিয়ায় উমর সানুয়াল হক নামেও পরিচিত।

গোয়েন্দা সূত্রের খবর, ১৯৯৫ সালে সাম্বল ছেড়ে চলে যায় উমর। তারপর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে আল কায়েদার দক্ষিণ এশিয়া সংগঠনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা