বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কর্তৃক ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ বন্ধে লিগ্যাল নোটিশ

98420_167নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা শহরের বাড়িওয়ালাদের নিকট থেকে পুলিশ কর্তৃক ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা-পরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার দুপুর ২টায় ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়। এ বিষয়ে ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, ‘পুলিশ এভাবে ব্যক্তিগত তথ্য গ্রহণ করতে পারে না। এ সব তথ্য সংগ্রহ করে সংরক্ষণের কোনো বিধান বাংলাদেশে নেই। এছাড়া পুলিশ এসব তথ্যর অপব্যবহার করতে পারে এ আশঙ্কায় আমি আইনি পদক্ষেপ নিয়েছি’।

নোটিশে বলা হয়, ব্যাংক একাউন্ট, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট তৈরীর সময় কিছু তথ্য দিতে হয়। কিন্তু সেখানে আমাদের ব্যক্তিগত গোপনীয়তার সুযোগ রয়েছে। কিন্তু পুলিশ নাগরিকদের ব্যক্তিগত তথ্য নেওয়ার কোনো আইন নেই। ফৌজদারি কার্যবিধি মোতাবেক শুধুমাত্র কোনো আদালত চাইলে তাকে তথ্য দিতে হয়। পুলিশকে এসব তথ্য সংগ্রহ করা হলে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ভঙ্গ হচ্ছে। যেহেতু দেশে তথ্য সংরক্ষণের আইন নেই ফলে এসব তথ্যর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। পুলিশের কাছে এসব তথ্য সংগ্রহ করা বিপদজনক। কেননা পুলিশ এসব তথ্যের অপব্যবহার করতে পারে বলে আমি আশঙ্কা করছি।

এর আগে গতকাল মঙ্গলবার একই বিষয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াও একটি লিগ্যাল নোটিশ স্বরাষ্ট সচিব ও আইজিপি বরাবর পাঠান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান