,

সালমান যেভাবে শাহরুখের ‘ফ্যান’ হলেন

salman-jugantor_5726বিনোদন ডেস্ক : বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের মধ্যে আবার মনোমালিন্যের গুজব উঠেছে। আগের মতো আন্তরিকতা নাকি নেই তাদের মধ্যে। আগামী রোজার ঈদে বক্স অফিসে মুখোমুখি হওয়াকে ঘিরেই এই শীতল যুদ্ধ।

তবে টুইটারে সালমানের একটি টুইটে জানিয়েছে, সবই গুজব। এগুলোর আসলে কোনো ভিত্তিই নেই। শাহরুখের নতুন ছবি ‘ফ্যানের’ ট্রেলার শেয়ার করেছেন তিনি।

শুধু তা-ই নয়, ট্রেলার দেখে ৫০ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, সালমান খান হলো শাহরুখ খানের ফ্যান (ভক্ত)।
এদিকে শাহরুখ জানিয়েছেন রজনীকান্ত ও শচীন টেন্ডুলকারের মতো বিখ্যাত কয়েকজন ব্যক্তিত্বের ভক্ত তিনি। এ ছাড়া কলকাতা শহরের প্রতিও দুর্বলতার কথা জানান কিং খান।

সোমবার প্রকাশিত হয় ট্রেলারটি। এর আগে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ট্রেলার শেয়ার করেন শাহরুখ। ২০০৯ সালে তুমুল ঝগড়াঝাটির পাঁচ বছর পর তারা বিভেদ ভুলে কোলাকুলি করেন। এরপর থেকে নিজেদের বন্ধুত্বের কথা বরাবরই বলে আসছেন দু’জনে। সালমানের সঞ্চালনায় ‘বিগ বস’-এ নিজের অভিনীত ‘দিলওয়ালের’ প্রচারণায় আসেন শাহরুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে