,

আবারও শুটিংয়ে দুর্ঘটনার শিকার পরীমনি

porimoni_104141বিনোদন প্রতিবেদক : সময়ের আলোচিত নায়িকা পরীমনি শুটিং চলাকালে আবারো দুর্ঘটনার শিকার হয়েছেন। রেললাইনের স্লিপার ট্রলি থেকে ছিটকে পড়ে ডান হাতে আঘাত পেয়েছেন তিনি। এছাড়া তার শরীরের বেশ কয়েকটি স্থানে কেটে গেছে।

গতকাল মঙ্গলবার বিকালে চাঁদপুরে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির শুটিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় সহ-অভিনেতা রোহানও আহত হয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।

পরীমনি গণমাধ্যমকে বলেন, চলতি ট্রলি থেকে ছিটকে পড়ে গিয়েছিলাম। হঠাৎ ব্যালেন্স হারিয়ে ফেলি আমরা। সবার দোয়ায় আজ বেঁচে গেছি।

তিনি জানান, এক্সরে করে জানা গেছে, হাতের হাড় না ভাঙলেও মচকে গেছে। এ হাতটাকে কয়েকদিন সাপোর্টিং ব্যাগে ঝুলিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

এর আগে ‘রানা প্লাজা’ ছবির শুটিংয়ের সময় এই একই হাতে আঘাত পান হালের আলোচিত নায়িকা পরীমনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা