,

খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করলেন রিজভী

2016_03_02_11_21_13_sXdAC8UOsnwkFhiskrC4h4MVbuOOz7_originalনিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার পক্ষে তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

বুধবার বেলা পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন রিজভী।

এর আগে, বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সকাল ১০টা ২০ মিনিট থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, চেয়ারপারসনের নির্বাচনী এজেন্ট হিসেবে রুহুল কবির রিজভীকে লিখিতভাবে মনোনীত করেন বেগম খালেদা জিয়া। তিনি মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন।

তবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য এখনো কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে