,

বিলাসবহুল জীবন নিতা আম্বানির

jakia..nita_104026আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানির দিন শুরু হয় তিন লাখ রূপি মূল্যের এক কাপ চায়ে চুমুক দিয়ে ।শুধু চায়ে নয়, সব ক্ষেত্রেই বিলাশবহুল জীবন যাপনে অভ্যস্ত মুকেশ পত্নী।

শুধু মুকেশ পত্নী নন, নিতা মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেট দলের সত্ত্বাধিকারী। ভারতের অন্যতম ফ্যাশনিস্তাও তিনি।

নিতা আম্বানির অনেক শখের মধ্যে এটাও একটা। জাপানের প্রাচীনতম ক্রকারি ব্র্যান্ড নরিতাকে থেকে ২২ ক্যারাট সোনা ও প্ল্যাটিনাম খচিত ক্রকারি সেট কেনেন। যার দাম দেড় কোটি রূপি। সেই হিসাবে এক কাপ নরিতাকে চায়ের দাম তিন লাখ রূপি।

শুধু চা নয়। ঘড়ি, ব্যাগ, জুতা নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে তিনি। তাঁর ঘড়ির সংগ্রহে রয়েছে বুলগারি, র‌্যাডো, গুচ্চি, কেলভিন ক্লেইন, ফসিল বিশ্বের সেরা ব্র্যান্ডগুলো। হ্যান্ডব্যাগের তালিকায় রয়েছে স্নেল, গোয়ার্ড ও জিমি চু। যার দামই শুরু হয় ৩০ লাখ রূপি থেকে।

জুতা ব্যাপারেও তাঁর পছন্দটা একেবারেই আলাদা। পাদ্রো, গ্রাসিয়া, জিমি চু, পেলমোধা, মার্লিন ব্র্যান্ড শোভিত জুতার আলনা থেকে একই জুতা কখনই দুবার পরেন না তিনি। নয় বছর আগে তাঁর জন্মদিনে স্বামীর কাছ থেকে উপহার পেয়েছিলেন ৬০ লাখ মার্কিন ডলার মূল্যের এয়ারবাস।

২০১৬ সালের নিরিখে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ২০.৮ বিলিয়ন মার্কিন ডলার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের