,

হুট করে বিয়ে করলেন প্রীতি

P-L20151123100008বিনোদন ডেস্ক : বিয়েটা অবশেষে করেই ফেললেন বলিউড ড্রিমগার্ল প্রীতি জিনতা। অনেকটা হুট করে নিরবেই সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। শোনা যাচ্ছে, জীবনে বিয়ের দিনটাকে স্মরণীয় করে রাখতেই নায়িকার এমন তাড়াহুড়ো করে বিয়ে করা।

গতকাল সোমবার ছিলো ২৯ ফেব্রুয়ারি। ইংরেজি লিপইয়ারের সুবাদে এই দিনটি আসে চার বছর পর পর। অনেকের কাছেই এই দিনটি গুরুত্ব পায়। তেমনি গুরুত্ব দিয়েছেন প্রীতিও। তাই নিজের বিয়েটা সেরেছেন ২৯ ফেব্রুয়ারিতেই।

প্রীতির বর সম্পর্কে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এনলাইন এনার্জি নামের একটি জলবিদ্যুৎ প্রতিষ্ঠানের সহসভাপতি জেনে গুডেনাফ তার নাম। যুক্তরাষ্ট্রে ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে জেনের সঙ্গে প্রীতির প্রথম পরিচয়। তারপর প্রণয়। এবারে তারা দম্পতির স্বীকৃতি নিয়েছেন।

অনেকটা ঘরোয়া আয়োজনেই বিয়ে হয়েছে প্রীতির। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, আমেরিকায় এক গির্জায় খ্রিস্টান ধর্মমতে বিয়ে করেছেন এই তারকা।

তবে মুম্বাই ফিরে হিন্দু রীতিতে পুনরায় মালাবদল করবেন ৪১ বছর বয়সী এ অভিনেত্রী। এখানে তিনদিন ধরে তাদের বিয়ের অনুষ্ঠানের ঘোষণা দেন তিনি। আর এতে দাওয়াত পাবেন বলিউডের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। মণীশ মালহোত্রার পোশাকে দেখা যাবে তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে