,

লোকাল ট্রেনে শাহরুখকে মহিলার চড়!

shahrukh-khan-jugantor_5642বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের গালে সপাটে চড় মেরেছিলেন এক মহিলা। কোনো সিনেমার ঘটনা নয়। বাস্তেই নাকি লোকাল ট্রেনে উঠে ওই মহিলার হাতে চড় খেয়েছিলেন শাহরুখ।

তব ঘটনাটি অনেক আগের। তখন তিনি আজকের এই কিং খান ছিলেন না।

সম্প্রতি তার নতুন সিনেমা ‘ফ্যান’র প্রমোশনে নিজের ক্যারিয়ার জীবন নিয়ে গল্প করেন শাহরুখ খান। আর এসময়েই তিনি তার অতীত জীবনের স্মৃতিচারণ করেন।

ফ্যান সিনেমার একটি দৃশ্যে শাহরুখ খানশাহরুখ বলেন, প্রথম মুম্বাইতে এসে ট্রেনে চড়েছিলাম। ওটা যে লোকাল ট্রেন তা জানতাম না। আমি ট্রেনে উঠে দেখি, সকলে সিটে বসে আছেন। আমি তখন বলি, আমার সিট ছেড়ে দিন। আমি টিকিট কেটে এটা বুক করেছি। সেখানে একজন মহিলাও বসেছিলেন। আমি তাকে বলি, আপনি বসতে পারেন, কিন্তু কোনও পুরুষকে আমি এখানে অ্যালাও করব না। তখন ওই মহিলা উঠে দাঁড়িয়ে সপাটে আমাকে চড় মারেন। তার পর বলেন, এটা লোকাল ট্রেন। ফলে এই সিটটা সকলের।

এত দিন পর চড় খাওয়ার স্মৃতি মনে করতে গিয়ে এক বার নিজের গালে আদরে হাতও বুলিয়ে নেন শাহরুখ খান।

প্রসঙ্গত, আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা ‘ফ্যান’। এই সিনেমায় শাহরুখ খানের ফ্যানের চরিত্রেও শাহরুখকে দেখা যাবে। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কিং খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা